ধারা ৪৫৭ এর বিবরণ
IPC 457
ধারা ৪৫৭ এর বিবরণ :-
কোনো ব্যাক্তি যদি কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে রাত্রেবেলা অপথে বা দরজা ভেঙে গৃহে অনধিকার প্রবেশ করে ; তবে সেই ব্যাক্তির পাঁচ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে ;
এবং যে অপরাধটি করার উদ্দেশ্যে গৃহে প্রবেশ করা হয়েছিল সেই অপরাধটি যদি চুরি হয়, তবে কারাদণ্ডের মেয়াদ ১৪ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।
IPC 457 ব্যাখ্যা :-
IPC 457 ধারা অনুসারে,যে ব্যাক্তি ইতিমধ্যেই দণ্ডিত হয়েছে এবং সেই শাস্তির জন্য কারাগারে বন্দি আছে এবং তারপর অন্য অপরাধ করার জন্য কারাগার ভেঙে বা কোনো ধূর্ততার দ্বারা পালিয়ে গেলে, তাকে ধারা 457 এর অধীনে অপরাধী ঘোষণা করা হয়।
আপনি কিভাবে ধারা ৪৫৭ জামিন পেতে পারেন
৪৫৭ ধারায় সংঘঠিত অপরাধটি কগনিজেবল অপরাধের বিভাগে পরে এবং এটি একটি অ-জামিনযোগ্য এবং অপরাধী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট-এর কাছে জামিনের জন্য আবেদন করতে পারে এবং ম্যাজিস্ট্রেট নিজেই তার অপরাধ সম্পর্কে তার সিদ্ধান্ত দেন।
অপরাধ :-কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংঘটনের জন্য রাত্রে লুকিয়ে ঘরে প্রবেশ বা ঘর ভেঙে প্রবেশ।
শাস্তি:- ৫ বছরের কারাদণ্ড এবং জরিমানা।
জামিন:- জামিন- অযোগ্য।
বিচারযোগ্য :- প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট।
অপরাধ:- অপরাধ যদি চুরি হয়।
শাস্তি :- ১৪ বছর কারাদণ্ড এবং জরিমানা।
কগনিজেন্স :-কগনিজেবল।
জামিন :- জামিন -অযোগ্য ।
ম্যাজিস্ট্রেট :- প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট।
যোগাযোগ করুন - 8777751001
OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK
OUR WEBSITE PAGE LINK - CLICK ON THE WEBSITE PAGE LINK

Comments
Post a Comment