জালি মুদ্রা বা জালি টিকিট বিক্রি করলে আইনের দ্বারা তার কী কী শাস্তি হয়?
মুদ্রা জাল করন :
যে ব্যক্তি মুদ্রা জাল করে বা মুদ্রা জাল করার কাজে সাহায্য করে তার আইনের দ্বারা 7 বছর কারাদণ্ড অর্থদণ্ড হতে পারে 231 নম্বর ধারা অনুসারে।
ভারতীয় মুদ্রা জাল করন :
যদি কোন ব্যক্তি ভারতীয় মুদ্রা জাল করেন বা জাল করার যন্ত্র তৈরি করে তার 7 বছর কারাদণ্ড বাস হতে পারে,অথবা সারা জীবন কারাদণ্ড বাস ও অর্থদণ্ড এই দুটোই হতে পারে ভারতীয় দণ্ডবিধির 232 নম্বর ধারা অনুযায়ী।
ভারতীয় মুদ্রা জাল করার যন্ত্রপাতি তৈরি ও ব্রিক্রি :
যদি কোন লোক মুদ্রা জাল করার যন্ত্রপাতি তৈরি করে,তাহলে ভারতীয় দণ্ডবিধির 234 নম্বর ধারা অনুযায়ী তার 7 বছর কারাদণ্ড অর্থদণ্ড হতে পারে।
জাল মুদ্রা আমদানি ও রপ্তানি :
যদি কোন ব্যক্তি অন্য কোনো দেশের জাল মুদ্রা আমদানি ও রপ্তানি করে। সেই ব্যক্তি টি যদি সঠিকভাবে জানে সেটা জাল মুদ্রা তাহলে ভারতীয় দণ্ডবিধির 370 নম্বর ধারা অনুযায়ী তার তিন বছর কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে ।
যদি কোন ব্যক্তি ভারতীয় জাল মুদ্রা আমদানি ও রপ্তানি করে।সেই ব্যক্তিটি যদি সঠিকভাবে জানে যে সেটা জাল মুদ্রা তার ভারতীয় দণ্ডবিধির 238 নম্বর ধারা অনুযায়ী তার 10 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড হতে বাধ্য থাকিবে।
যদি কোন ব্যক্তি না-জেনে জাল মুদ্রা দেয় বা নেওয়ার জন্য বাধ্য করে,তার ভারতীয় দন্ডবিধির 144 নম্বর ধারা অনুযায়ী দু বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ও অর্থ দন্ড হতে পারে বা দুটোই হতে পারে।
সরকারি জাল টিকিট :
সরকারি জাল টিকিট করার উদ্দেশ্যেই যদি কোন ব্যক্তির কাছে সরকারের করার কোন যন্ত্র বা মালমশলা থাকে। তাহলে ভারতীয় দণ্ডবিধির 256 নম্বর ধারা অনুযায়ী তার সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড বা দুটোই হতে পারে।
ব্যবহার করা সরকারের টিকিটের পুনর্ব্যবহার :
যদি কোন ব্যক্তি অন্য উদ্দেশ্যে কিংবা সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে জানা সত্ত্বেও পূর্ব ব্যবহৃত টিকিট যেকোনো কারণে পুনরায় ব্যবহার করে। তাহলে ভারতীয় দণ্ডবিধির 262 নম্বর ধারা অনুযায়ী 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
মিথ্যা বাটখারা বা পরিমাপ কাছে রাখা :
যদি কোন ব্যক্তি মিথ্যা বাটখারা নিজের কাছে রাখে এবং প্রতারণা করার জন্য ব্যবহার করে,তাহলে তার ভারতীয় দণ্ডবিধির 266 নম্বর ধারা অনুযায়ী এক বছর কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে।
দলিল জাল করা :
যদি কোন ব্যক্তি জমির দলিল জাল করে কাউকে ছলনা বা প্রতারণা করে যা ওই ব্যক্তির পক্ষে ক্ষতিকারক। তাহলে তাকে দলিল জাল বলে গণ্য করা হবে। দলিল জাল করা ব্যক্তি কে ভারতীয় দণ্ডবিধির আইন অনুযায়ী শাস্তি পেতে। হবে।

Comments
Post a Comment