বাড়ি ভাড়া আইন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক ।
বাড়ি ভাড়া আইন
পশ্চিমবঙ্গ সরকার বাড়ি ভাড়া সংক্রান্ত আইন সংশোধন করেছে এ বিষয়ে বলা হয়েছে যে---
1) নির্দিষ্ট সময়ের মধ্যে ভাড়া দিতে হবে।
2) যে কারণে জায়গাটি ভাড়া নেওয়া হয়েছে সেই কারনে ব্যবহার করা যাবে।
3) মালিকের অনুমতি ছাড়া জায়গাটির কোন অংশে কোন পরিবর্তন করা যাবে না।
4) বাড়ির মালিকের অনুমতি ছাড়া ভাড়া কোনরকম আংশিক অধিকার করতে পারবে না।
5) প্রয়োজনে বাড়ির মালিকের নোটিশের মাধ্যমে ওই ভাড়ার অংশে পরিদর্শন করতে পারবে।
6) ভাড়াটে তার উপযুক্ত ভাড়া 10% দেখাশোনার জন্য বাড়ির মালিককে দিতে বাধ্য থাকবে।
কি কি কারণে ভাড়াটিয়া উচ্ছেদ করা যায়-->
1)ভাড়াটে যদি কোন অবৈধ কারণে জায়গাটা ব্যবহার করে।
2) যদি ইচ্ছাকৃতভাবে জায়গাটা ক্ষতিগ্রস্ত করে।
3) যদি ভাড়া নেবার পরে অধিকাংশ সময় বাড়িটা ফাঁকা পড়ে থাকে।
4) ভাড়াটে যদি কোনরকম বিরক্তির জনক ব্যবহার করে মালিকের সাথে প্রতিবেশীর সাথে।
5) ভাড়াটে যদি তিন থেকে চার মাস ভাড়া না দেয়।
কী কী কারনে ভাড়াটে ক্ষতিপূরণ পেতে পারেন?
যদি এমন ঘটনা ঘটে যে বাড়ির মালিক ভাড়াটে তোলার জন্য মামলা করার ডিক্রি প্রাপ্ত হলেন কিন্তু ঘটনাচক্রে দেখা গেল যে-
1)বাড়ির মালিক বাড়িটা ব্যবহার করছে না।
2) অন্য ব্যক্তিবর্গ যারা সংশ্লিষ্ট, ব্যবহার করছে না ওই ভাড়া দেওয়ার অংশ আবার ভাড়া দেওয়া হয়েছে পাঁচ বছরের মধ্যে অন্য ভাড়াটিয়াকে।
মনে রাখতে হবে যে উচ্ছেদ হয়ে যাওয়ার আবেদন করলে আবেদনকারীকে তার বক্তব্যের স্বপক্ষে যথাযথ যুক্তি দেখাতে হবে তবে ক্ষতিপূরণ পেতে পারেন।
ভাড়াটে আইনে বাড়িওয়ালা কী করতে পারেন আর কী করতে পারেন না।
1)বাড়িওয়ালা অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবে না।
2) বাড়ি ভাড়া দেওয়ার পর বাড়িওয়ালা সেই জায়গায় ইচ্ছে মতন কোনো কিছু করার অধিকার নেই।
3) বাড়ীওয়ালা-ভাড়াটে কোনো আসবাসপত্র বিক্রি করে আত্মসাৎ করতে পারবে না।
4) বাড়িওয়ালা কোন প্রতিনিধির কাছ থেকে কোনো অর্থ আদায় করতে পারবে না।
যদি দেখা যায় যে বাড়িওয়ালা বাড়ি মেরামতের জন্য ভাড়া বাড়ায় তাহলে আইনি ভাবে 10% ভাড়া বাড়ানো যাবে। তার বেশি বাড়ানো যাবে না অর্থাৎ নায্য ভাড়া বাড়িওয়ালা বাড়াতে পারবেন।

Comments
Post a Comment