চুরি বা ডাকাতি করলে কি কি শাস্তি হতে পারে আইনের দ্বারা?

 


চুরি বা ডাকাতি করলে কি কি শাস্তি হতে পারে আইনের দ্বারা?

 যত দিন যাচ্ছে চুরি-ডাকাতি বেড়েই যাচ্ছে চুরি-ডাকাতি হলে কোথায় অভিযোগ জানাবেন কোথায় অভিযোগ লেখাবেন বা তার প্রতিকার কি আছে? 

চুরি :  ভারতীয় দণ্ডবিধির 378 নম্বর আইনের ধারা অনুযায়ী যে কেউ অন্য কোনো ব্যক্তির দখলে থাকা অস্থাবর সম্পত্তি অসৎভাবে নেওয়ার উদ্দেশ্যে চুরি বলে বা কোন ব্যক্তির জিনিস তাকে না বলে নেওয়াকে চুরি বলা হয়ে থাকে। 


 আইনের শর্ত : 


1)  কোন জিনিস মাটির সাথে যুক্ত থাকলে ততক্ষণ সেটা স্থানান্তরযোগ্য নয় তাই চুরির সম্ভব নয় কিন্তু সেই মুহূর্তে মাটি থেকে বিচ্ছিন্ন করা হলে তখন তাকে চুরি  কি বলা যেতে পারে।


2) কোন ব্যক্তি যখন অন্য কোনো ব্যক্তির জিনিস চুরি করবার উদ্দেশ্যে জিনিসকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হয়।তখন তাকে চুরি বলে গণ্য করা হবে।


3) কোন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির  সম্মতি ছাড়া তার গাছ কেটে অন্য জায়গায় ফেলে রাখা হয় তাও চুরির সামিল।


4) কোনো দ্রব্য নিয়ে যাওয়ার সময় বাধাপ্রাপ্ত হলে তা চুরির পর্যায়ে পড়ে।


5) অসৎ উদ্দেশ্যে কোন দ্রব্য সরালে তা চুরি বলে গণ্য হবে।


 চুরি হলে কিভাবে অভিযোগ জানাবেন : 


               চুরির কেসে অভিযোগ দায়ের করার সময় যা উল্লেখ করবেন আপনার কি চুরি গেছে কোথা থেকে চুরি গেছে কখন চুরি গেছে যখন চুরির ঘটনা ঘটে তখন আপনি কোথায় ছিলেন যা চুরি গেছে সেটি কবে কোথা থেকে কেনা হয়েছিল বা পাওয়া গিয়েছিল কিনা হলে তার কোনো  রশিদ আছে কিনা।


 চুরি করলে তার দন্ড কি কি হতে পারে?


1) চুরির দন্ড 378 ধারা তার জামিন অযোগ্য 3 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা দুটোই হতে পারে।


2) যদি কেউ বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করে কেউ যদি চুরির কাজে লিপ্ত হয় তখন ভারতীয় দণ্ডবিধির 380 নম্বর ধারায় তার সাত বছর সশ্রম কারাদণ্ড বাস হবে এবং তাকে জরিমানা দিতে হবে।


3) যদি কোন কর্মচারী মালিককে হেফাজতে থাকা সম্পত্তি কোন জিনিস চুরি করে তখন ভারতীয় দণ্ডবিধি 381 নম্বর ধারা অনুযায়ী তার সাত বছর অব্দি বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা হবে।


4) যদি কোন ব্যক্তি চুরি করতে গিয়ে কাছে অস্ত্র রাখলে বা সেই অস্ত্র দিয়ে ভয় দেখালে বা খুন-জখম, আঘাত করলে ভারতীয় দণ্ডবিধির 382 নম্বর ধারা অনুযায়ী 10 বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হবে।


  ( দস্যুতা দন্ড 392 জামিন অযোগ্য)


 10 বছরের সশ্রম কারাদণ্ড অর্থদণ্ড সূর্য উদয় ও সূর্য রায় এর মধ্যে রাজপথে ঘটনাটি ঘটলো 14 বছরের সশ্রম কারাদণ্ড ও  অর্থদণ্ড।


 ডাকাতির সময় কারো মৃত্যু ঘটানোর বা ভয়ানকভাবে ক্ষতি করলে তা আঘাত করার চেষ্টায় 379 নম্বর ধারায় তার জামিন অযোগ্য অপরাধ এক্ষেত্রে সাত বছরের জন্য  সশ্রম কারাদণ্ড।


 কিভাবে অভিযোগ দায়ের করবেন।


 ডাকাতির কেস দায়ের করার সময় জানাতে হয়  অপরাধী কতজন কোন অস্ত্র ব্যবহার করা হয়েছিল কোন ব্যক্তি আহত হয়েছিল কিনা।


  ডাকাতি করার দন্ড :


1) যদি ডাকাতি করার সময় মারাত্মক অস্ত্র ব্যবহার করে এবং এর দ্বারা কাউকে নিহত করার চেষ্টা করে তাহলে 379 নম্বর ধারায় সাত বছর বিনাশ্রম কারাদণ্ড হবে।


2) যদি ডাকাতের করতে গিয়ে কোনো ব্যক্তি যদি নিহত হয় বা খুন হয় তাহলে খুনের দায়ে 396 নম্বর ধারার  মতে তার মৃত্যুদণ্ড বা সারা জীবন কারাদণ্ড বাস হবে।

Comments

Popular posts from this blog

ক্রেতা সুরক্ষা আইন কী? সহজ ভাষায় জেনে নিন।

ধারা ৪৫৭ এর বিবরণ

IPC ধারা 500 কি? সহজ ভাষায় জেনে নিন।