আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা হলে কি করবেন?
আপনার বিরুদ্ধে শত্রুতা
প্রকাশ করতে মিথ্যা মামলায় কোনো ব্যক্তি আপনাকে জড়িয়ে ফেলতে পারে। আপনি মিথ্যা মামলা শুনে যতটা না অবাক হবেন তার থেকেও বেশী আপনার চিন্তা হবে কি ভাবে আপনি মিথ্যা মামলা থেকে বেরোতে পারেন। মনে রাখবেন আপনি অপরাধী নন,তাই আপনাকে কোনো প্রমান ছাড়া কেউ অপরাধী বলতে পারেন না
অর্থাৎ আপনি নিরপরাধ । অভিযোগ তেমন গুরুতর না হলে এবং জামিনযোগ্য হলে আদালতে আত্মসমর্পণ করতে পারেন
ধরুন আপনার বিরুদ্ধে আপনার
শত্রু ফৌজদারি মামলা করল। সেই মামলায় আপনি দোষী না নির্দোষ সেটা
প্রমাণ করার জন্য আপনার বিরুদ্ধে পোক্ত প্রমাণ
প্রয়োজন সেটা না দেখাতে পারলে আপনি দোষী নন।
কিন্তু এই মামলার মোকাবিলা করা অবশ্যই দরকার
এবং এর জন্য আইনজীবীর
সুপরামর্শ নেওয়া উচিত ও আইনজীবীর সঙ্গে আলোচনা করা উচিত । অভিযোগ গুলি জামিনযোগ্য বা অযোগ্য কি না তার জন্য মামলার এজাহার দেখাতে হবে।
অভিযোগ গুলো যদি পোক্ত না হয় এবং যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার পক্ষে সঠিক প্রমাণ না পাওয়া গেলে নিম্ন আদালতে জামিন চাইতে পারেন। আবার এমন হয়েছে অনেক সময় অভিযোগ জামিন অযোগ্য হলে অনেকে হাইকোর্ট বিভাগে পোক্ত কারণ দেখিয়ে আগাম জামিন দাবি করেছে। হাইকোর্ট আগাম জামিন সাধারণত নিদষ্ট সময় পযর্ন্ত দিয়ে থাকেন। এই সময়ের মধ্যে গিয়ে আদালতে জামিন নামা সম্পাদনার জন্য আবেদন করতে হবে। মামলার জন্য আদালতে
নির্দিষ্ট তারিখে হাজির হওয়া বাধ্যতামূলক। কোনো অযৌক্তিক কারণে অনুপস্থিত আদালত বাতিল করে দিতে পারেন। পুলিশ প্রতিবেদন হওয়ার আগেই সাধারণত জামিন চাইতে হয়। তবে পুলিশের অভিযোগ পত্র দাখিল করার আগে যথাযোগ্য তথ্য প্রমাণ করতে হবে।
অর্থাৎ কেউ আপনার নামে মিথ্যে মামলা জারি করলেই যে আপনি দোষী তা নয় আমাদের দেশের আইন কোনো সময়ই পোক্ত প্রমাণ না পেলে কোনো নির্দোষকে শাস্তি দেবেন না।
আইনী যে কোনো সমস্যার জন্য
যোগাযোগ করুন - 8777751001
OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK
OUR INSTAGRAM CHANEL - CLICK ON THE INSTAGRAM PAGE LINK
OUR WEBSITE PAGE LINK - CLICK ON THE WEBSITE PAGE LINK

Comments
Post a Comment