বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন????
বিদেশের মাটিতে কাজ করতে যায় প্রায় এক কোটির বেশি বাংলাদেশি। এছাড়াও মানুষ তার এক ঘেয়েমি জীবন থেকে বেরোনোর জন্য বিদেশ ভ্রমণে যায় আরো অনেকে তাদের নিজস্ব অনেক কারণে যায় আর দেশের সীমানা পেরোনো সাথে সাথে আপনাকে মাথায় রাখতে হবে আপনার মূল্যবান বস্তু হল পাসপোর্ট। যা আপনার পরিচয় পত্র। আজ যদি সেই পরিচয় পত্র কোন ভাবে আপনার নাগালের বাইরে হয়ে যায় অর্থাৎ হারিয়ে যায় তাহলে বিদেশের মাটিতে আপনাকে পড়তে হবে মহা বিপদে। এবং শুধু তাই নয় আপনার এই কারণে আপনার জেল ও হতে পারে।
কিন্তু সেখানে যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় সেখানে আপনার কিছু কাজ রয়েছে যার মাধ্যমে আপনি বিপদ থেকে রক্ষা পেতে পারেন।
বিদেশের মাটিতে পাসপোর্ট হারালে আপনি যা করবেন তা নিম্নে বর্ণনা করা হলো:
চাকরির সময়: মা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যারা চাকরি নিয়ে যান তাদের অনেককেই মালিকের কাছে পাসপোর্ট জমা দিতে হতে পারে। মালিকের পক্ষ থেকে তাদের সরকারের বিভিন্ন অনুমোদন করিয়ে দেওয়া হয়। তাই নিজের প্রয়োজনে অবশ্যই উচিৎ পাসপোর্ট ফটোকপি সঙ্গে রাখা।তারপরও যদি কোন কারণে বা দুর্ঘটনাবশত হারিয়ে গেল সে ক্ষেত্রে আপনাকে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হবে। পাসপোর্ট এর ফটোকপি ও রোড পাস বা রাস্তায় চলাচলের প্রত্যয়ন পত্র (যদি সঙ্গে থাকে) নিয়ে যোগাযোগ করলে দূতাবাস পক্ষ থেকে আপনাকে নতুন পাসপোর্ট তৈরিতে সহায়তা করে।
ভ্রমণের সময়: আপনার বিদেশ ভ্রমণের পুরা আনন্দটাই মাটি হতে পারে যদি আপনার পাসপোর্ট কোন কারণবশত হারিয়ে যায়। কোনো কারণে যদি তা হারিয়ে ফেলেন তাহলে সবার আগে আপনাকে যোগাযোগ করতে হবে বাংলাদেশের হাইকমিশনে। কোন ট্যুর অপারেটর বা ট্রাভেল এজেন্সি যদি আপনার বিদেশ ভ্রমণের সহায়তা করে থাকে তবে তারাই আপনাকে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করতে সহায়তা করবে। বাংলাদেশের পাসপোর্ট অফিস ও ইমিগ্রেশন আপনার সব তথ্য পর্যবেক্ষণ করলে আপনাকে সহায়তা করবে পাসপোর্ট পাইয়ে দিতে নতুন করে তৈরি করাতে।
এই বিষয়ে আরো বিশদে জানতে বা আরো তথ্য জানতে যোগাযোগ করুন- 8777751001

Comments
Post a Comment