পাওয়ার অফ অ্যাটনি কি এবং কত প্রকার আসুন সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
পাওয়ার অফ অ্যাটর্নি আইন :-
পাওয়ার অফ অ্যাটর্নি আইন 2012 সালের ধারা 2 এবং উপধারা 1 এ সহজ ও সুন্দর ভাবে বলা হয়েছে। পাওয়ার অফ অ্যাটর্নি অর্থ এমন কোন দলিল যার মাধ্যমে কোন ব্যক্তি তার উক্ত দলিল এর বর্ণনা করে কার্য সম্পাদনের জন্য আইনগতভাবে অন্য কোনো ব্যক্তির হাতে সেই ক্ষমতা তুলে দিতে পারেন।
পাওয়ার অফ অ্যাটর্নিকে দু'ভাগে ভাগ করা হয়েছে -
ক) জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি ।
খ) স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি ।
জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি- কোন ব্যক্তির পক্ষে অন্য কোন ব্যক্তিকে জমিজমা রক্ষণাবেক্ষণ,ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদন,মামলা মোকাদ্দমা পরিচালনা ইত্যাদি। যাবতীয় কাজের ক্ষমতা দেওয়াকে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি বলে।
স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি- কোন একটি বিশেষ কাজ সম্পাদনের জন্য অন্য কোনো ব্যক্তিকে ক্ষমতা দেওয়াকে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি বলে ।
এইরকম আইনগত তথ্য সম্পর্কে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন -8777751001

Comments
Post a Comment