আপনার শত্রু যদি আপনাকে হুমকি দেয় তালে কি করা উচিত??
যদি কোনো শত্রুপক্ষ আপনাকে হুমকি দিচ্ছে বিনা কারনে অথবা ফোন করে ভয় দেখাচ্ছে তাহলে এই সব কারণের জন্য আইনে কিছু দন্ডবিধি আছে। বিভিন্ন রকম হুমকির জন্য শাস্তি ও বিভিন্ন রকম হয়, নীচে বর্ণনা করা হল:
যেমন - যদি কেউ আপনাকে ভয় দেখাচ্ছ, হুমকি দিচ্ছে বা ধরুন ফোন করে অপমান করছে, যদি আপনাকে মৃত্যু বা গভীর আঘাতের হুমকি না দেয় সেই ক্ষেত্রে পুলিশে রিপোর্ট করলে ভারতীয় দন্ডবিধি অনুযায়ী 506 নং ধারায় 2 বছরের কারাদন্ড এবং জরীমানা হতে পারে।
যদি কোনো ব্যক্তি মারার হুমকি দেয় কিংবা আপনাকে গভীর আঘাত করার হুমকি দেয় তো সেই ক্ষেত্রে ভারতীয় দন্ডবিধি অনুযায়ী 506 নং ধারায় 7 বছরের কারাদন্ড হতে পারে।
যদি আপনাকে কেউ হুমকি দেয় বা গুরুতর আঘাত করতে চায় তাহলে পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করা উচিত কারণ আইন সবসময় সাথে আছে শুধু আপনাকে একটু সাহস দেখাতে হবে।
আইনগত বিষয় আরও জানতে
যোগাযোগ করুন -8777751001
OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK
Comments
Post a Comment