মামলা চলাকালীন হস্তান্তর করা কী সম্ভব??



 জেনে নিন মামলা চলাকালে হস্তান্তর করা কি সম্ভব? 


     মনে করুন আপনার একটি জমি পার্শ্ববর্তী এক প্রভাবশালী ব্যক্তি তার হস্তান্তর করে নিয়েছে শুধু তাই নয় এই জমিদারি মালিকয়ানা প্রতিষ্ঠা করতে ভুয়ো দলিলও তৈরি করে নিয়েছে।  আপনি তার বিরুদ্ধে দেওয়ানি আদালতে মামলা করে দিলেন, সেই মামলা চলতে থাকল বছরের পর বছর এরই মধ্যে অগোচরে দখলদার সেই জমি তৃতীয় ব্যক্তির কাছে বিক্রি করে দিলেন।  মামলা শেষে আদালত রায় দিলেন আপনার পক্ষে সে ক্ষেত্রে আপনি কার কাছে গিয়ে জমির মালিকানা দাবি করবেন? 


     যদি আপনার প্রতিবেশীর কাছে গিয়ে  জমির মালিকানা চাইবেন তখন তিনি বলবেন ' এই জমিতে বিক্রি হয়ে গেছে',

 যার কাছে বিক্রি হয়ে গেছে তার কাছে গেলে সে বলবে ' আমি অমুকের কাছে টাকা দিয়ে এই জমি কিনেছি '    তখন একটা জটিলতা সৃষ্টি হবে,  এই জটিলতা এড়াতে আইনেরও কিছু নীতি আছে  যেই  সম্পত্তির উপর মামলা চলবে সেই মামলা চলাকালে সম্পত্তি আদালতের অনুমতি ছাড়া কারোর হস্তান্তরে দেওয়া যাবে না। 

     কমনরুল এ একটি সুপ্রতিষ্ঠিত নীতি হচ্ছে ,  মামলা রুজু অবস্থায় নতুন কোনো অবস্থান সৃষ্টি করা উচিত না।  সম্পত্তি হস্তান্তর আইন এর 52 নং ধারায় এই নিয়মটিকে 'লিসপেনডেন্স' নামে বিধিবদ্ধ আইন এ রূপান্তরিত করা হয়েছে। 

    মামলা চলাকালে মামলার অন্তর্ভুক্ত সম্পত্তি হস্তান্তর হলে তার ফলাফল মামলার ফলাফলের ওপর নির্ভর করবে।


     সম্পত্তি হস্তান্তর আইন এর 52 নং ধারায় বলা হয়েছে যে বাংলাদেশের ভেতরে বা বাইরে এখতিয়ার বিশিষ্ট কোনো আদালতের স্থাবর সম্পত্তি সম্পর্কে কোনো মামলা বা কার্যক্রম চলা অবস্থায় উক্ত মামলার কার্যক্রম ষড়যন্ত্রমূলক না হলে এবং তাতে সম্পত্তির কোনো স্বত্ব সম্পর্কে  প্রত্যক্ষ সুনির্দিষ্টভাবে প্রশ্নটি উত্থাপিত করা হলে উক্ত মামলার কার্যক্রমের কোন পক্ষই আদালতের অনুমতি ছাড়া উক্ত সম্পত্তি হস্তান্তর করা সম্ভব নয়।


  এই বিষয়ে আরো জানতে 

যোগাযোগ করুন- 8777751001

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
OUR INSTAGRAM CHANEL - CLICK ON THE INSTAGRAM PAGE LINK
 
OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

 

Comments

Popular posts from this blog

ক্রেতা সুরক্ষা আইন কী? সহজ ভাষায় জেনে নিন।

ধারা ৪৫৭ এর বিবরণ

IPC ধারা 500 কি? সহজ ভাষায় জেনে নিন।