মুদ্রা জালকরণের শাস্তি সম্পর্কে কিছু তথ‍্য


 যে ব্যক্তি মুদ্রা জাল করে এবং যেসব ব্যক্তিগণ মুদ্রাজালকরণে   সাহায্য করেন ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী 231 নং ধারা অনুসারে সেই ব্যক্তি এবং ব্যক্তিগণের সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড দুই হতে পারে।

ভারতীয় মুদ্রা জালকরণ:  যদি কোন ব্যক্তি তার জ্ঞানতঃ থাকাকালীন ভারতীয় মুদ্রা জাল অথবা জাল করনের কোন যন্ত্রাংশ উৎপাদন করেন তাহলে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তাকে 232 নং ধারা তার 7 বছরের কারাদন্ড অথবা যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড হতে পারে।

   জাল মুদ্রা আমদানি ও রপ্তানি:  যদি কোন ব্যক্তি অন্য কোনো দেশের জাল মুদ্রা আমদানি করেন বা সেখান  থেকে রপ্তানি,করেনঅর্থাৎ সেই ব্যক্তি যদি জেনে থাকেন সেটা জাল মুদ্রা  আর,সেটি যদি প্রমাণ হয়ে যায় তাহলে   ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী 237 নং ধারা অনুযায়ী তার তিন বছর পযর্ন্ত   কারাদণ্ড ও অর্থদন্ড  হতে পারে।

  ভারতীয় দণ্ডবিধি 238 নং  ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে এত কিছু জানা সত্ত্বেও মুদ্রা কাছে রাখা বা প্রতারণা করে কাউকে সেই মুদ্রা দেওয়া কিংবা কারোর থেকে জাল মুদ্রা  নিতে বাধ্য করা দন্ডনীয় অপরাধ।

 সরকারি টিকিট জালকরণ:  যদি কোন ব্যক্তি সরকারি টিকিট জাল করে অথবা জ্ঞানতঃ সরকারি খাজনার উদ্দেশ্যে টিকিট জাল বা কোন যন্ত্র তৈরি করে  তবে ভারতীয় দণ্ডবিধি 255 নং ধারা অনুযায়ী সেই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদন্ড হতে পারে।  



এই বিষয় আর ও তথ‍্য পেতে যোগাযোগ করুন - 8777751001

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
OUR INSTAGRAM CHANEL - CLICK ON THE INSTAGRAM PAGE LINK
 
OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

 


Comments

Popular posts from this blog

ক্রেতা সুরক্ষা আইন কী? সহজ ভাষায় জেনে নিন।

ধারা ৪৫৭ এর বিবরণ

IPC ধারা 500 কি? সহজ ভাষায় জেনে নিন।