GD কি, কেন ও কিভাবে করবেন
আপনি যদি আপনার কোন গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে ফেলেন অথবা আপনার আশেপাশে এমন কিছু চোখে পড়ছে যাতে আপনার সন্দেহ হচ্ছে যে অবৈধ কোনকিছু হতে পারে কিংবা কেউ যদি আপনাকে হুমকি দিয়ে থাকেন তখন একজন সচেতন নাগরিক হিসাবে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে GD করে ফেলা।
GD কিভাবে করবেন?
GD পুরো নাম General Diary যাকে বাংলায় বলে সাধারণ ডায়রি। প্রত্যেকটি থানায় একটি ডায়রি maintain করা হয় সেই ডায়রি টির নাম সাধারণ ডায়রি। যেখানে সাধারণ তথ্যবলি এবং এমন তথ্য যেটি ভবিষ্যতে কাজে লাগতে পারে সেগুলো তুলে রাখা হয়। একজন Duty Officer এই কাজটি করে থাকেন।
কোন কোন বিষয়ে আমরা GD করতে পারি?
যদি কোন গৃহকর্মীর কাজকর্ম আপনার সন্দেহজনক মনে হয় কিংবা যদি আপনি আপনার চাবি বা phone বা important কিছু হারিয়ে ফেলেন কিংবা আপনার ভোটার আইডিটি হারিয়ে গেলে আপনি GD করতে পারেন।
অনেক জায়গায় GD আইনগত ভাবে প্রয়োজন :
যেমন ভোটার আইডি বা আধার বা প্যান কার্ড হারিয়ে যাওয়ার পর নতুন আইডি করতে গেলে GD Copy দেখাতে হবে। GD করার ফলে Police station এর Officer রা এই বিষয় টিকে প্রয়োজনমতে অনুসন্ধান করে দেখবেন এবং যেগুলো খুব একটা প্রয়োজন না সেগুলো GD তে তুলে রাখবেন। যাতে করে পরে যদি কোন অঘটন ঘটে সেটিকে তারা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারে।
GD কিভাবে করবেন :
যে থানায় অধিনে আপনি বসবাস করছেন সে থানায় GD করবেন।GD একটি আবেদন এখানে আপনি আপনার বিষয়টিকে সাধারণ ডায়রিতে অন্তর্ভুক্ত করবেন। আবেদন পত্রটি আপনি লিখে নিয়ে যেতে পারেন। সবথেকে ভালো হয় যদি আবেদন পত্রটির
2 টি Copy করে নেন। GD টি জমা দেওয়ার পর GD একটি নম্বর দেওয়া হয়। একটি Copy আপনার নম্বরসহ আপনার কাছে রাখতে দেবে।
GD যখন লিখবেন তখন ঘটনাটি বিস্তারিত ভাবে লিখবেন GD করতে কোন টাকাপয়সা লাগেনা।আপনি Online এর মাধ্যমেও GD করতে পারেন।
আরও জানতে যোগাযোগ করুণ - 8777751001
।OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

Comments
Post a Comment