IPC ধারা 508
IPC ধারা 508এর অন্তর্ভুক্ত হলো ভগবানের নামে কাউকে ভয় দেখানো; যদি কোন ব্যক্তি কাউকে ভগবানের নামে ভয় দেখায় সেই ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করার জন্য বা সেই ব্যক্তিটিকে দিয়ে কোন ক্রাইম করিয়ে নেওয়ার জন্য , তখন সেই ব্যক্তিটির উপর 508 ধারায় চার্য লাগে।
এই ধারায় স্বেচ্ছায় কোনো ব্যক্তি যদি অন্য আরেকজন ব্যক্তিকে এমন কিছু করার জন্য বাধ্য করে যা করতে সে বাধ্য নয় আইনিভাবে, বিশেষভাবে যদি কোনো ব্যক্তি কাউকে ঈশ্বরের অভিশাপের বা প্রকোপের ভয় দেখিয়ে বা সে তার কথামতো যদি কাজ না করে তাহলে ঈশ্বরের তার প্রতি কুদৃষ্টি পড়তে পারে কারণ সে হলো ঈশ্বরের লোক এই জাতীয় ভয় দেখিয়ে যদি কাউকে কোনো কাজ করায় তাহলে সে 508 ধারায় অপরাধী হিসেবে গণ্য হবে। এখানে সেই ব্যক্তিটি ভগবানের নাম ব্যবহার করে ভয় দেখাচ্ছে। এইরকমই অনেক ভন্ড সাধু হয়ে থাকে যারা ভগবানের নাম ব্যবহার করে অনেক মানুষকে ঠকাই এবং তাদেরকে দিয়ে কোন ক্রাইম করিয়ে নেয় ।
IPC 508 মূলত তৈরি হয়েছে অন্ধবিশ্বাসকে রোধ করার জন্য,বর্তমানে আমাদের দেশে অনেকেই আছে যারা এখনো অন্ধবিশ্বাস এর জালে আটকে আছে । ধারা ৫০৮ অন্ধবিশ্বাসের বিরুদ্ধে কাজ করে।যারা অন্ধবিশ্বাস ছড়ায় তাদের জানা নেই যে কোন কথা বললে কি শাস্তি হতে পারে।
উদাহরণস্বরূপ
যেমন- কোন ভন্ড বাবা এটা বলেছে যে আপনার ভগবান আপনাকে ধ্বংস করে দেবে, ভগবান আপনাকে মেরে দেবে। যদি আপনি এই কাজটি না করেন ওই যে কাজটা সেটা আইনের বিরুদ্ধে যেমন -নিজের বাচ্চার হত্যা করে দেওয়া বা কাউকে মেরে দেওয়া বা এমন কোন কাজ যেগুলো আইনবিরুদ্ধ এবং যেটা করাচ্ছে সেটা আইনের বিরুদ্ধে কাজ করাচ্ছে ভগবানের ভয় দেখিয়ে এটার জন্য সেই ভন্ড বাবার 508 ধারায় শাস্তি হবে 1 বছরের কারাদণ্ড এবং জরিমানা হয়ে যাবে।
>একজন পুলিশ তার কাছে একজন ভন্ড বাবা এলো এবং বলল আপনি গিয়ে সেই চোরটিকে ধরবেন না। না হলে ভগবান আপনার ক্ষতি করে দেবে এটা শুনে সেই ইন্সপেক্টর সেই চোরটিকে আর ধরতে গেল না সেই ইন্সপেক্টরটারও শাস্তি হবে চোরটাকে না ধরার জন্য এবং ওই ভন্ড বাবা টারও শাস্তি হবে 1 বছরের জেল এবং জরিমানা।
> 'A ' 'B' কে হুমকি দিলো যদি সে 'A'-এর কথামতো কাজ না করে তবে 'A' তার নিজের সন্তানদের মধ্যে একজনকে হত্যা করবে তার দেয় বর্তাবে 'B'-এর উপর এবং 'B' এ ক্ষেত্রে ভগবানের চোখে অপরাধী হবে। এই পরিপ্রেক্ষিতে 'A ' কে দোষী করা হবে এবং 508 ধারায় তার শাস্তি হবে।
এটি কি জামিনযোগ্য অপরাধ ?
> হ্যা, এটিএকটি জামিনযোগ্য অপরাধ।
এই অপরাধে অপরাধীর শাস্তি কি হতে পারে ?
> কখনো ১ বছরের শাস্তি বা জরিমানা কখনো কখনো উভয়ই হতে পারে সেটা নির্ভর করে অপরাধীর শাস্তি কত গুরুতর তার উপরে।
এই ধারাটি কি কগনিজবল নাকি নন-কগনিজেবল অপরাধ ?
>এটি একটি নন কগনিজেবল অপরাধ এবং এই অপরাধে অভিযুক্তকে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারেনা।কারণ এটি একটি কম গুরুতর অপরাধ গুলোর মধ্যে ধরা হয়।
এটি একটি নন কগনিজবল এবং জামিনযোগ্য অপরাধ তাই এটি যেকোনো ম্যাজিস্ট্রেট দ্বারা বিচারযোগ্য।
কিভাবে এই ধারার অধীনে মামলা দায়ের করবেন?
আপনি উকিলের মারফৎ একটি অভিযোগ দায়ের করতে পারেন বা FIR রেজিস্টার করতে পারেন যদি কখনো পুলিশ আপনার অভিযোগ নিতে চাইছে না তখন আপনি একটি লিখিত অভিযোগ লিখে পুলিশ সুপারিন্টেন্ডেড কে জানাতে পারেন।
কোন ব্যক্তিকে ভগবানের নাম ব্যবহার করে সেই ব্যক্তিকে দিয়ে কোন অপরাধমূলক বা আইনবিরুদ্ধ কোন কাজ করতে প্ররোচিত করা অতএব মূল কথাটি হলো যখনই আপনি কোন অন্ধ বিশ্বাস ছড়াচ্ছেন তখন আপনি শাস্তি পাবেন IPC 508 ধারাতে।
উপসংহার:-অপরাধমুলক কাজের পিছনে যে কারণ আছে সেটি হলো অপরাধমুলক মন যা ব্যক্তিকে অপরাধ করার জন্যে ইন্ধন জোগাতে সাহায্য করে।
আমরা আমাদের নিবন্ধটি এখানেই শেষ করছি,আমরা আশা করি যে আপনি আমাদের এই নিবন্ধটি পছন্দ করেছেন এবং আশা করছি আপনি অবশ্যই IPC 466 ধারা সম্পর্কে পুরোপুরি অবহিত হয়েছেন। আপনি যদি এই ধারা সম্পর্কিত কোনো প্রশ্ন বা অন্য কোনো আইনি ব্যবস্থা যেমন IPC,CRPC,CPC,ইত্যাদি সম্পর্কে তথ্য পেতে চান তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।
আপনি যদি আমাদের তথ্যে সন্তুষ্ট হন তবে অনুগ্রহ করে আমাদের ব্লগ পেজটি SIMPLE LEGAL SOLUTION লাইক করুন এবং এই নিবন্ধটি আপনার বন্ধুদের শেয়ার করুন যাতে তারাও এই ধারা IPC 508 ধারা সম্পর্কে তথ্য পেতে পারে এবং এই ধারা সম্পর্কে অবহিত হতে পারে।
এই বিষয়ে আরও তথ্য পেতে বা আরো জানতে,
যোগাযোগ করুন - 8777751001
Comments
Post a Comment