IPC ধারা 510 (1860) কি? সহজ ভাষায় জেনে নিন।
IPC ধারা 510 এর বিবরন:-
ভারতীয় দণ্ডবিধির 510 ধারা অনুসারে যদি কেউ যে কোনো মাদকজাত দ্ৰব্য সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় কোনো পাবলিক প্লেস বা এমন কোনো স্থানে যেখানে সে কোনো ভাবেই আমন্ত্রিত নয় এরকম জায়গায় গিয়ে যদি সে অভদ্র বা অভব্য আচরণ করে বা অন্যদের বা কোনো বিশেষ কাউকে বিরক্ত করে বা কোনো বিরক্তিকর পরিবেশ বা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে যা অন্যদের জন্য অসহ্যকর হয়ে ওঠে এমতাঅবস্থায় পুলিশকে নেশাগ্রস্ত ব্যক্তির বিরুদ্ধে সোসাইটির লোকজন এটার জন্য ইনফর্ম করতে পারে তার ফলে সেই ব্যক্তির 24 ঘন্টা মেয়াদের জন্য সাধারণ কারাদণ্ড বা ১০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ে দন্ডে শাস্তি হতে পারে।
অপরাধ: কোন পাবলিক প্লেসে বা সোসাইটিতে নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত হওয়া এবং সেখানে উপস্থিত ব্যক্তিদের বিরক্তি সৃষ্টি করা।
শাস্তি: 24 ঘন্টার জেল বা জরিমানা বা উভয়।
জ্ঞান: সাধারণত অ-জ্ঞানযোগ্য
জামিন: জামিনযোগ্য।
বিচারযোগ্য: যে কোনো ম্যাজিস্ট্রেট।
অপরাধ কিভাবে জামিন পাওয়া যাবে?
যে কোনো আসামির জামিন পেতে হলে একজন আইনজীবির প্রয়োজন হয় যিনি ব্যক্তিটিকে দ্রুত জামিন দিতে পারবেন ,যেকোন মামলা সমাধানের জন্য একজন আইনজীবী নিয়োগ করতে হবে যিনি ইতিমধ্যে এই ধরনের মামলার নিষ্পত্তি করেছেন।
IPC ধারা 510এর উপর কয়েকটি সাধারণ জিজ্ঞাসিত প্রশ্নাবলী:-
1)IPC 510 এর অধীনে কোন অপরাধ সংজ্ঞায়িত হয়েছে?
IPC 510 অপরাধ : নেশাগ্রস্ত অবস্থায় কোন পাবলিক প্লেসে উপস্থিত হওয়া এবং যেকোনো ব্যক্তিকে বিরক্ত করা।
2) IPC 510 মামলার শাস্তি কি?
IPC 510 এর শাস্তি হলো 24 ঘন্টার জন্য সাধারণ কারাদণ্ড বা জরিমানা বা উভয়।
3)IPC 510 কগনিজেবল অপরাধ নাকি নন কগনিজেবল অপরাধ?
IPC 510 একটি নন - কগনিজেবল অপরাধ।
4) IPC 510 অপরাধের জন্য কিভাবে আপনার মামলা দায়ের করবেন?
আপনার কাছাকাছি সেরা ফৌজদারী আইনজীবীদের সাহায্যে আপনার মামলা দায়ের করুন।
5) IPC 510 জামিন যোগ্য নাকি জানি অজামিন যোগ্য অপরাধ?
IPC 510 একটি জামিনযোগ্য অপরাধ
6) কোন আদালতে IPC 510 এর বিচার করা যেতে পারে?
IPC 510 যেকোনো ম্যাজিস্ট্রেটের আদালতে বিচার করা হয়
এই বিষয়ে আরও তথ্য পেতে বা আরো জানতে,
যোগাযোগ করুন - 8777751001
OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK
OUR WEBSITE PAGE LINK - CLICK ON THE WEBSITE PAGE LINK
.jpeg)
Comments
Post a Comment