IPC ধারা483(1860) কি? সহজ ভাষায় জেনে নিন।






 IPC 483 এর বিবরণ:


    কোনো ব্যক্তি যখন কোন চিহ্নের 'Counterfeit'  করে সেটা ব্যবহার করে। 'Counterfeit' অর্থাৎ নকল তৈরি করা। প্রত্যেকেরই নাম বা পার্সোনাল চিহ্ন থাকে। যেমন ধরুন-  যে  Apple এর ফোন বানাচ্ছে।  সেই ফোন এ যে চিহ্নটা আছে সেটা অর্ধেক apple এর মতো এক চিহ্ন  থাকে এবং সেটা একটা ব্র্যান্ড। তো এখানে Apple ফোনের ব্র্যান্ড টি তে যে চিহ্নটি আছে,অর্ধেক Apple -র সেটি শুধুমাত্র সেই Apple  ব্র্যান্ডই ব্যবহার করতে পারবে।  আর অন্য কেউ ব্যবহার করতে পারবে না।



- Samsung এর যে চিহ্ন আছে সেটা শুধু samsungই ব্যবহার করতে পারবে এছাড়া, আর কেউ ব্যবহার করতে পারবে না।



- State Bank Of India - র  যে  logo বা চিহ্ন আছে তো সেটা শুধু সেই  ব্যাঙ্ক ই ব্যাবহার করতে পারে । তাছাড়া অন্য কোনো ব্যাঙ্ক বা কেউ সেটা ব্যবহার করতে পারবে না।



- কিংবা ধরুন আপনি কোনও কোম্পানি শুরু করছেন এবং আপনি সেই কোম্পানির একটা চিহ্ন বা লোগো বানিয়েছেন। তো সেটা অন্য কোন ব্যক্তি সেই চিহ্ন টি  নিজের কোম্পানিতে ব্যবহার করতে পারবে না।



    * ধরুন আপনি একটি কোম্পানি খুলেছেন এবং সেই কোম্পানির একটা নাম দিয়েছেন তো দ্বিতীয় কেউ আপনার সেই কোম্পানির নাম  counterfeit  করতে পারবে না। যদি কেউ করে তাহলে তার দুই বছরের কারাদণ্ড হবে বা জরিমানা বা  উভয় হতে পারে।এটি একটি জামিনযোগ‍্য এবং নন কগনিজেবল অপরাধ।


       -  অতএব কোন Property name বা চিহ্ন -র copyright থাকলে সেই  নাম বা চিহ্নটি শুধু সেই স্পেসিফিক ব্যাক্তিটির হয়।  কিন্তু সেই নাম বা চিহ্ন যদি কেউ ব্যবহার করে, তবে সেই ব্যক্তি ওই ব্যক্তিটির নামে অভিযোগ করতে পারে এবং দোষী সাব্যস্ত হলে তার দু বছরের জেল ও হয়ে যাবে।



- Adidas বা Reebok এর  যে জুতোগুলো সেটাতে তার চিহ্ন থাকে।  সাধারণ মানুষ বুঝতে পারে যে সেটা Adidas না Rebook এর জুতো সেটার  চিহ্ন দেখে। জুতোর উপর যে চিহ্নটা থাকে সেই brand এর, এবার যদি কেউ কোন জুতোর ওপর Adidas বা Rebook এর logo ছাপিয়ে copy paste করে ব্যবহার করে এবং সাধারণ মানুষকে বোকা বানায় এটা আইনের চোখে অপরাধ এবং IPC 483 এর  অধীনে শাস্তিযোগ্য।



অতএব, 

ভারতীয় দন্ডবিধির 483 ধারা অনুসারে, যদি কেউ  অন্য কোনো ব্যক্তির দ্বারা ব্যবহৃত কোনো সম্পত্তির   চিহ্ন জাল করে, তাকে দুই বছর  পর্যন্ত মেয়াদের জন্য যে কোন বর্ণনার কারা ধন্যবাদ জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত করা হবে।




 অপরাধ: ক্ষতি বা আঘাতের উদ্দেশ্যে  অন‍্যের দ্বারা ব্যবহৃত সম্পত্তির চিহ্ন জাল করা।


 শাস্তি: দুই বছরের কারাদন্ড  বা জরিমানা উপায়।


 কগনিজেন্স: নন- কগনিজেবল


 বিচারযোগ্য: যে কোন ম্যাজিস্ট্রেট




 এই বিষয়ে আরও তথ্য পেতে বা আরো জানতে,

 যোগাযোগ করুন - 8777751001

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
OUR INSTAGRAM CHANEL - CLICK ON THE INSTAGRAM PAGE LINK
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK


Comments

Popular posts from this blog

ক্রেতা সুরক্ষা আইন কী? সহজ ভাষায় জেনে নিন।

ধারা ৪৫৭ এর বিবরণ

IPC ধারা 500 কি? সহজ ভাষায় জেনে নিন।