IPC ধারা484(1860) কি? সহজ ভাষায় জেনে নিন।
ভারতীয় দণ্ডবিধিতে ধারা 484 এর বিবরণ:
ভারতীয় দণ্ডবিধির ধারা 484 বলা হয়েছে, যদি কোন ব্যক্তি কোন সরকারি অফিসারের বা সরকারি কর্মচারীরা যে চিহ্ন ব্যবহার করে সেগুলো নকল ভাবে বা জালিয়াতভাবে নিজে ব্যবহার করে, তার 3 বছরের কারাদণ্ড এবং জরিমানার শাস্তি হবে।
সরকারি অফিসার বা কর্মচারীদের চিহ্ন বলতে কী বোঝায়:
যেমন: সরকারি যারা কালেক্টর হয়,তাদের গাড়িতে আলাদা চিহ্ন হয়,তাদের সরকারি পোষাকে আলাদা চিহ্ন থাকে।
কিংবা পুলিশ অফিসার যদি হয়, সে যদি কনস্টেবল পুলিশ হয় তার পোশাকে আলাদা চিহ্ন থাকবে কেউ head constable বা ইন্সপেক্টর হলে তার পোশাকে সরকারি চিহ্ন আলাদা হয়। প্রত্যেক সরকারি অফিসারের আলাদা আলাদা চিহ্ন থাকে।এই ধারাতে শুধুমাত্র সরকারি অফিসার বা কর্মচারীদের কথা বোঝানো হয়েছে। সরকারি কর্মচারীদের ওই যে চিহ্নগুলো থাকে সেগুলো যদি কেউ ভুলভাবে ব্যবহার করে, তাহলে IPS এর 484 ধারায় চার্জ লাগবে সেই ব্যক্তিটির ওপর এবং তার শাস্তি হবে।
উদাহরণ:
1) যেমন- ধরুন যদি কেউ তার গাড়িতে Red light বা Blue light লাগিয়ে দেয় যেমন অ্যাম্বুলেন্স বা পুলিশের গাড়িতে থাকে তো সেই রকম লাইট যদি কোন ব্যক্তি তার নিজের গাড়িতে লাগায় তখন সেই ব্যক্তির বিরুদ্ধে IPC 484 ধারায় চার্য লাগবে। কারণ এই ধরনের চিহ্নগুলো শুধুমাত্র সরকারি অফিসার বা কর্মচারীরাই এর ব্যবহার করতে পারে। অন্য কোন ব্যক্তি সেই Red light বা Blue light ব্যবহার করতে পারে না যদি না সে কোন পুলিশ কর্মী বা এম্বুলেন্স চালক না হয়ে থাকে,শুধুমাত্র সরকারি কর্মীরাই ব্যবহার করতে পারে।
2) কলকাতা পুলিশের যে চিহ্ন সেটা যদি অন্য কোন ব্যক্তি যে পুলিশ অফিসার নয়,কিন্তু তাও ব্যবহার করে, তখন তার তিন বছর জেল এবং জরিমানার শাস্তি হবে।
আরেকটি উদাহরণ,
ধরুন কোন ব্যক্তি একটি মিষ্টির দোকান খুলেছে ''সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার'' নামে এবং তার মিষ্টির দোকান ভালোই চলছে, সেখান থেকে তার প্রচুর লাভ হচ্ছে তাই তিনি সরকারের কাছে তার দোকানের নামে রেজিস্টার করে copyright নিয়ে নিল এবং দ্বিতীয় ব্যক্তি সেই নামটা আর ব্যবহার করতে পারবে না। যেহেতু সরকারের কাছে রেজিস্টার হয়ে গেছে তাই অন্য কেউ সেই দোকানের নাম নকল করতে পারবে না। কারণ সরকার শুধুমাত্র সেই ব্যক্তিটিকেই রাইট দিয়েছে, সেই নামটা ব্যবহার করার।
যেমন - Maggie,Samsung, Nokia
বিভিন্ন যে ব্র্যান্ড আছে, এইসব ব্র্যান্ডগুলির সরকারি রেজিস্ট্রেশন আছে এবং copyright নেওয়া আছে। তাই অন্য কেউ এই ব্র্যান্ডের নামগুলো ব্যবহার করতে পারবে না। যদি ব্যবহার করে, তাহলে IPC 484 এর অধীনে এটিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে।
অর্থাৎ সহজ ভাষায় কোন ব্যক্তি কোন পুলিশ অফিসারের বা কোন বিচারপতির সরকারি যে চিহ্ন থাকে, সেগুলো ব্যবহার করে, গাড়িতে রেডলাইট বা ব্লু লাইট লাগায় এগুলো করে সেই ব্যক্তি সাধারণ মানুষকে ভুল বোঝায়,এবং সরকারি কর্মচারী হিসেবে নিজেকে দেখায় ও সাধারণ মানুষকে বোকা বানায় ,এটা আইনত অপরাধ এবং IPC 484 এর অধীনে চার্য লাগবে।
অপরাধ: একজন সরকারি কর্মচারীর ব্যবহৃত সম্পদের চিহ্ন জাল করা
শাস্তি: তিন বছর পর্যন্ত কারাদণ্ড + জরিমানা
কগনিজেন্স: নন- কনজিনেবল
জামিন: জামিনযোগ্য
বিচারযোগ্য: প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা বিচারযোগ্য
এই বিষয়ে আরও তথ্য পেতে বা আরো জানতে,
যোগাযোগ করুন - 8777751001
OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK
OUR WEBSITE PAGE LINK - CLICK ON THE WEBSITE PAGE LINK

Comments
Post a Comment