IPC ধারা 477 A কি? সহজ ভাষায় জেনে নিন।
IPC 477A
হিসাবপত্র বিকৃতিকরন
ধারা 477A :
কোন ব্যক্তি যদি কর্মচারী,কর্মকর্তা বা চাকর হয় অথবা কর্মচারীর পদে নিযুক্ত হয় ইচ্ছাকৃতভাবে মূল্যবান কাগজ, লেখা, মূল্যবান জামানত বা হিসাব পত্র প্রবঞ্চনার উদ্দেশ্যে নষ্ট করে, পরিবর্তন করে, বিকৃত করে, বা মিথ্যা বিবরণ সম্বলিত করে।অথবা ইচ্ছাকৃতভাবে ও প্রবঞ্চনার উদ্দেশ্যে অনুুরুপ কোন কাগজ,মূল্যবান জামানত বা হিসাব পত্র কোন মিথ্যা কথা লিপিবদ্ধ করে বা তা করার ব্যাপারে সাহায্য করে কিংবা হিসাব পত্র থেকে কোন গুরুত্বপূর্ণ বিষয়ে বাদ দেয় বা পরিবর্তন করে বা পরিবর্তন করার কার্যে সাহায্য করে,তবে সেই ব্যক্তি ৭ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ডিত হবে।
যেমন উদাহরণস্বরূপ: ধরুন আপনার অফিসে এমপ্লয়ি আছে হিসাবপত্র, হিসাব-নিকাশ দেখাশোনা করে, ঠিকঠাক ভাবে সেগুলোর রেকর্ড পরিচালনা করার জন্য,যাতে হিসাব পত্রের কোনো গন্ডগোল না হয়। কিন্তু যদি আপনার এমপ্লয়ি হিসাবপত্র ইচ্ছা করে গোলমাল করে দেয়।অর্থাৎ সেই বুক বা হিসাবের খাতায় হিসাবে যে Data আছে সেগুলোতে ইচ্ছা করে গোলমাল করে দেয়,তাহলে IPC 477A এর অধীনে তিনি অপরাধ করেছে।
ধরুন আপনি দুটো পিজ্জা কিনেছেন একটা কোল্ড ড্রিঙ্ক কিনেছেন। পিজ্জা 260 টাকা করে এবং কোল্ড্রিংস 250। কিন্তু আপনি যখন Bill pay করলেন আপনার থেকে 180 টাকা নিল কিন্তু বিলে রশিদে আপনার 170ই কাটল। তো এখানে সেই এমপ্লয়ীটা কি করবে সে তো তার মালিককে সেই রশিদ দেখাবে সে customer এর থেকে 170 টাকা নিয়েছে বাকি 10 টাকার নিজের কাছেই রাখবে। এখানে সেই এমপ্লয়ী কি করল হিসাবপত্রের সাথে গোলমাল করল। তাই তার IPC 477A এর অধীনে শাস্তি হবে,যার শাস্তি ৭ বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয়।
অর্থাৎ IPC 477 A এর অধীনে হিসাব পত্রের দশ টাকার ইচ্ছাকৃত গোলমাল লাখ টাকার ইচ্ছাকৃত গোলমালের সমান।
কোন কর্মচারী ইচ্ছাকৃতভাবে,প্রতারণামূলকভাবে হিসাবপত্রের ডকুমেন্টের গোলমাল করে তাহলে IPC 477 A এর অধীনে তিনি শাস্তি পাবেন।
* কগনিজেন্স: নন - কগনিজেবল
* শাস্তি: সাত বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয়দণ্ডেদণিত হবে।
* জামিন: জামিন যোগ্য
* বিচার: প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট
যোগাযোগ করুন - 8777751001
OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK
OUR WEBSITE PAGE LINK - CLICK ON THE WEBSITE PAGE LINK

Comments
Post a Comment