বিনামূল্যে আইনি সহযোগিতা কীভাবে পাবেন? দেখে নিন।
বিনামূল্যে আইনি সহযোগিতা
দরিদ্র অশিক্ষিত বা সামাজিকভাবে অনগ্রসর শ্রেণীর মানুষকে, নারী-পুরুষ নির্বিশেষে বিনাব্যয়ে আইনি সুযোগসুবিধা প্রদানের উদ্দেশ্যে প্রায় দেড় দশক আগে আমাদের দেশে আইন প্রণয়ন হয়েছে।উপযুক্ত আইন পরিষেবা, সুযোগসুবিধা ও সাহায্য সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই জেলা-আইনি পরিষেবা গঠিত হয়েছে।
কে কে আইনি সহায়তা পেতে পারেন:-
১)যে সকল পরিবারের বার্ষিক আয় ১,৫০০০০ টাকার মধ্যে।
২)তফসিলি জাতি/তফসিলি উপজাতিভুক্ত মানুষ।
৩)স্ত্রীলোক বা শিশু।
৪)মানসিক দিক থেকে অসুস্থ বা বিকলাঙ্গ ব্যাক্তি।
৫)ব্যাপক দুর্বিপাক,জাতিগতহিংস্রতা,জাতপাতঘটিত বর্বরতা,বন্যা,খরা,ভূমিকম্প বা শিল্পক্ষেত্রে বিপর্যয়ের শিকার,শিল্প শ্রমিক।
৬)কোনো রক্ষণমূলক আবাস,জুভেনাইল হোম,মানসিক হাসপাতাল ,মানসিক নার্সিংহোমের হেফাজতে রয়েছেন এমন ব্যাক্তি।
কি ধরণের সহায়তা প্রদান করা হয় ?
১)সরকারি খরচে Advocate নিয়োগ।
২)কোর্ট ফি,প্রসেস ফি,সাক্ষি খরচ,নথি তৈরির খরচ বাবদ সাহায্য।
৩)মকদ্দমার আর্জি বা জবাব তৈরির সাহায্য।
৪)আইনি উপদেশ এবং পরামর্শে দানে সাহায্য।
দেওয়ানি,ফৌজদারী,রাজস্বসংক্রান্ত,প্রশাসনিক বা অন্য যে কোনো প্রকারের চালু মামলায় যে কোনো পক্ষ এই সহায়তা পেতে পারেন। আর্থিকভাবে দুর্বল শ্রেণীর লোকের সহায়তা পাবার জন্য তাহার বার্ষিক পারিবারিক আয়ের শংসাপত্র দাখিল করা এফিডেফিট দাখিল করা বাধ্যতামূলক।
কে কে এই শংসাপত্র দিতে পারেন?
১)গ্রাম পঞ্চায়েত।
২)পঞ্চায়েত সমিতির সভাপতি।
৩)পুরসভার কাউন্সিলার।
৪)জেলা পরিষদের সদস্য বা জেলা সভাপতি।
৫)বিধায়ক।
৬)সংসদ।
৩)মকদ্দমার আর্জি বা জবাব তৈরির সাহায্য।
৪)আইনি উপদেশ এবং পরামর্শে দানে সাহায্য।
-দেওয়ানি,ফৌজদারী,রাজস্বসংক্রান্ত,প্রশাসনিক বা অন্য যে কোনো প্রকারের চালু মামলায় যে কোনো পক্ষ এই সহায়তা পেতে পারেন। আর্থিকভাবে দুর্বল শ্রেণীর লোকের সহায়তা পাবার জন্য তাহার বার্ষিক পারিবারিক আয়ের শংসাপত্র দাখিল করা এফিডেফিট দাখিল করা বাধ্যতামূলক।
কে কে এই শংসাপত্র দিতে পারেন:
১)গ্রাম পঞ্চায়েত।
২)পঞ্চায়েত সমিতির সভাপতি।
৩)পুরসভার কাউন্সিলার।
৪)জেলা পরিষদের সদস্য বা জেলা সভাপতি।
৫)বিধায়ক।
৬)সংসদ।
কিভাবে আবেদন করতে হবে:
১)আইনি পরিষেবা ও সহায়তা পেতে ইচ্ছুক ব্যাক্তি নির্দিষ্ট ফর্ম পূরণ করে অথবা সাদা কাগজে পরিষ্কারভাবে নিজের নাম,পিতার নাম/স্বামীর নাম,প্রতিপক্ষের নাম ও পরিচয়,নিজের প্রতিপক্ষের ঠিকানা,তিনি কোনো গোষ্ঠীভুক্ত লোক হিসাবে আইনি সাহায্য পেতে ইচ্ছুক সেটা উল্লেখ করে জমা দিতে হবে।
২)এছাড়া চালু মামলার নম্বর,প্রকৃতি,আদালতের নাম এবং মামলা রুজু হয়নি এমন ক্ষেত্রে সমস্যার বিষয়বস্তু বা ঘটনার বিবরণ দিতে হবে।
৩)ঘটনা বা বিষয়বস্তুর সমর্থনে প্রমান দাখিল করতে হবে।
৪)নিরক্ষর লোকেদের দরখাস্ত লেখার জন্য প্রয়োজনে আইনি পরিষেবা সমিতির কর্মচারীরাও সাহায্য করবেন।
সাহায্যের জন্য কোথায় খোঁজ নেবেন?
প্রতিটা মহকুমা ও জেলা আদালতে আইনি পরিষেবা কর্তৃপক্ষের কার্যালয় আছে। সেখান থেকে দরখাস্তের নির্দিষ্ট ফর্ম সংগ্রহ জমা করতে পারেন।
লোক আদালত:
আদালতে চালু যে কোনও দেওয়ানী ও ক্ষুদ্র ফৌজদারী অপরাধ সংক্ৰান্ত মামলা মকদ্দমা,সহজে বিনা খরচে তাড়াতাড়ি নিস্পত্তির জন্য এবং আদালতে মামলা না করেও নিজেদের মধ্যে মীমাংসা করার জন্য লোক আদালতে
১)কোনো কোর্ট ফি লাগে না।
২) রায়ের বিরুদ্ধে আপীল চলে না।
৩)সাধারণ আদালতের রায়ের মতোই কার্যকরী।
৪)আদালতের মাধ্যমেই রায় জারি করা হয়।
উপসংহার:
ভারতীয় সংবিধানের ১৪ নং অনুচ্ছেদ বর্ণিত EQUALLITY BEFORE THE LAW OR THE EQUAL PROTECTION OF THE LAWS (আইনের চোখে সকলে সমান ) ধারণাটি সকলের ঐক্যবদ্ধ বাস্তবায়িত হোক।
যোগাযোগ করুন - 8777751001
OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK
OUR WEBSITE PAGE LINK - CLICK ON THE WEBSITE PAGE LINK

Comments
Post a Comment