IPC ধারা 467 কি? সহজ ভাষায় জেনে নিন।

 



ধারা ৪৬৭ :মূল্যবান জামানাত,দলিল, উইল ইত্যাদি  জালকরন:-


 ধারা ৪৬৭-র বিবরণ:-

   যদি কোন ব্যক্তি এমন দলিল জাল করে যা একটি মূল্যবান জামানাত কিংবা একটি উইল কিংবা Adoption Paper অথবা অর্থ,অস্থাবর সম্পত্তি বা মূল্যবান জামানাত গ্রহণের বা প্রদানের ক্ষমতা অর্পণ করার দলিল অথবা অর্থ পরিশোধের পূর্ণ প্রাপ্ত রসিদ বা স্বীকৃত রসিদ কিংবা অস্থাবর সম্পত্তি বা মূল্যবান জামানাত এর পূর্ণপ্রাপ্তি রসিদ বা হস্তান্তর রসিদের দলিল,তবে সেই ব্যক্তি  যাবজ্জীবন কারাদন্ডে অথবা ১০ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম  কারাদন্ডে দণ্ডিত হবে এবং জরিমানা ও হবে।


 উদাহরণস্বরূপ:-

• কোন ব্যক্তি তার দিল্লির ব্যবসা সামলাতে কিছুদিনের জন্য তার ভাইকে Authority দিলো  এবং একটা কোর্ট Paper এ লিখে দিল "যে আমি আমার ভাইকে কিছুদিনের জন্য দিল্লির ব্যবসার সামলানোর Authority দিচ্ছি" কিন্তু তার ভাই সেই পেপারটা জাল করে নিজেই সেই ব্যবসার মালিক নিজেকে বানিয়ে নিল।তখন তার ওপর IPC 467 এর অধীনে চার্য  লাগবে।


• ধরুন আপনার বাড়ি আছে এবং আপনি সেটা ভাড়া দিচ্ছেন।যাকে ভাড়া দিচ্ছেন তার সাথে আপনার Agreement  হয়েছে 1 বছরের জন্য আপনি তাকে বাড়ি ভাড়া দিচ্ছেন কিন্তু সেই ব্যক্তি কি করলো সেই Agreement  Paperএ কিছু পরিবর্তন করল  যেটাতে লেখা আছে আপনি সেই ব্যক্তিকে ১০০ বছরের জন্য বাড়ি rent এ দিয়ে দিয়েছেন এবং পুরোপুরি ভাবে আপনি তাকে সেই বাড়ির মালিক বানিয়ে দিয়েছেন বা বাড়ির যে Rent আছে সেটা আপনি কম নেবেন। তো এখানে সেই ব্যক্তিটি কাগজ জাল করলো।তাই এক্ষেত্রে তিনি IPC 467 এর অধীনে অপরাধী এবং এটার জন্য তিনি শাস্তি পাবে।


• যে Movable Property  থাকে যেমন গাড়ি,ফোন,স্কুটার, অটো ইত্যাদি এগুলি অনেকে ভাড়াতে খাটায়। আপনি ধরুন অটো কাউকে ভাড়াতে দিলেন চালাতে এবং কাগজ আপনি লিখে দিলেন বা Agreement করলেন তাকে গাড়িটি ভাড়াতে চালাতে দেওয়ার জন্য কিন্তু সেই ব্যক্তি কি করল সেই কাগজটি জাল করে  সেই অটোটি পুরোপুরি নিজের নামে করে নিল।অতএব কাগজটি জাল করার জন্য IPC 467 অধীনে শাস্তি যোগ্য।


অপরাধ:- মূল্যবান জামানাত,দলিল, উইল জালকরণ।


  শাস্তি:- যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছরের কারাদণ্ড এবং জরিমানা।


  কগনিজেন্স:- নন-কগনিজেবল।


 বিচারযোগ্য:- প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট।



 অপরাধ:-  কেন্দ্রীয় সরকারের মূল্যবান নিরাপত্তার Prmisory Note জালকরণ।


 শাস্তি:- যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছরের কারাদন্ড এবং জরিমানা।


কগনিজেন্স:- কগনিজেবেল অপরাধ।


বিচারযোগ্য:- প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট।


যোগাযোগ করুন - 8777751001

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
OUR INSTAGRAM CHANEL - CLICK ON THE INSTAGRAM PAGE LINK
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

Comments

Popular posts from this blog

ক্রেতা সুরক্ষা আইন কী? সহজ ভাষায় জেনে নিন।

ধারা ৪৫৭ এর বিবরণ

IPC ধারা 500 কি? সহজ ভাষায় জেনে নিন।