IPC ধারা 477 কি? সহজ ভাষায় জেনে নিন।
IPC ধারা 477 এর বিবরণ:-
ভারতীয় দণ্ডবিধির 477 ধারা অনুসারে যদি কোন ব্যক্তি প্রতারণামূলকভাবে বা অসৎভাবে জনসাধারণের বা কোন ব্যক্তির ক্ষতি বা আঘাত করার অভিপ্রায়ে,কোন গোপন করা দলিল,বা উইল, বা Adoption paper বা কোনো মূল্যবান জামানাত বা মূল্যবান নথি বাতিল করে, নষ্ট করে বা বিকৃত করে, বা বাতিল, ধ্বংস বা বিকৃত করার চেষ্টা করে কিংবা গোপন করে বা গোপন করার চেষ্টা করে।তার জন্য যাবজ্জীবন কারাদণ্ড, অথবা যে কোন বর্ণনার কারাদন্ডে দণ্ডিত হবে।
যার মেয়াদ সাত বছর পর্যন্ত প্রসারিত হতে পারে এবং জরিমানাও দিতে হবে।
আরো ভালোভাবে বুঝতে নিম্নে দেওয়া ব্যাখ্যাগুলি পড়ুন।
ব্যাখ্যা-1:-ধরুন আপনি কোন দোকান Rent এ ভাড়া নিলেন পাঁচ বছরের জন্য মালিকের সাথে Contract করে নিলেন এবং সেই Contract Property পাঁচ বছরের জন্য যেখানে আপনি প্রত্যেক মাসে মাসে 10000 টাকা করে মালিক কে দেবেন।এখানে মালিক যদি contract শেষ হওয়ার আগেই যদি ইচ্ছে করে Contract Paperটি ছেড়ে- দিল এবং বলল যে প্রমাণ কি আছে আমরা Contract করেছি।তো এখানে সে যে মূল্যবান নথিটি ছিড়ে দিল বা জ্বালিয়ে দিল,তাই তিনি IPC 477 এর অধীনে অপরাধ করেছে এবং তিনি শাস্তিও পাবেন।
ব্যাখ্যা-2:- ধরুন কোন ব্যক্তি তাঁর মৃত্যুর আগে তার সব জমি,জায়গা এক পুত্রের নামে লিখে দিয়ে যায়,এবং সেই ব্যক্তির বাকি দুই ছেলে হিংসা করে উকিলের সাথে মিলে বা পরামর্শ করে সেই জমি,জায়গার উইল নষ্ট করে দেয়,বা পুড়িয়ে দেয় বা বিকৃত করে দেয়। তোএখানে মূল্যবান নথি বা উইল নষ্ট বা বিকৃত করার জন্য তারা IPC477 এর অধীনে অপরাধ করেছে এবং যার শাস্তি 7 বছর অবধি কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদন্ড এবং জরিমানা হতে পারে।
ব্যাখ্যা-3:- কোন ব্যক্তি নিজের সন্তান আছে কিন্তু তবুও অন্য আরেকজন সন্তানকে Adopt করেছে।যে Adopted বাচ্চা হয় তারও অধিকার আছে তার বাবার সম্পত্তির উপর তো এখানে সেই ব্যক্তির নিজের সন্তান যে ছিল সে চায় না যে তার বাবার সম্পত্তি,জমি জায়গা সেই Adopted বাচ্চাটি পাক।তো সে কি করল সেই Adopted বাচ্চাটির যে Adoption paperটি ছিল সেটা নষ্ট করে দিল বা পুড়িয়ে দিল যাতে সে তার বাবার সম্পত্তির ভাগ না পায়। তো এখানে Adoption-এর Paperটি নষ্ট করে দেওয়ার জন্য IPC 477 এর অধীনে তার যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছরের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।
অতএব,
যদি কেউ কোনো মূল্যবান নথিপত্র, উইল বা দলিল Adoption Paper, কারোর ক্ষতি করার অভিপ্রায়ে সেগুলি নষ্ট করে দেয় বিকৃত বা পুড়িয়ে দেয় বা বাতিল বা নষ্ট করার চেষ্টা করে বা গোপন করার চেষ্টা করে, তখন তার IPC 477 এর অধীনে যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছরের কারাদণ্ড হতে হতে পারে,এবং জরিমানা ও দিতে হবে।
অপরাধ:- মূল্যবান নথি, দলিল বা জমানাত, উইল, Adoption Paper প্রতারণামূলকভাবে ধ্বংস করা বা বিকৃত করা বা ধ্বংস বা বিকৃতি করার চেষ্টা করা বা ইচ্ছা করে গোপন করা।
শাস্তি:- যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছরের কারাদণ্ড + জরিমানা।
কগনিজেন্স:- নন-কগনিজবেল।
জামিন:- জামিন অযোগ্য।
বিচারযোগ্য:- প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট।
যোগাযোগ করুন - 8777751001
OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK
OUR WEBSITE PAGE LINK - CLICK ON THE WEBSITE PAGE LINK

Comments
Post a Comment