IPC 474 ধারা কি?সহজ ভাষায় জেনে নেওয়া যাক।

 

.



ধারা 474:- 

ধারা ৪৬৬ বা ৪৬৭ তে উল্লেখিত দলিল বা নথি সেটা জাল বলে জেনেও এবং সেটিকে জালিয়াতি বা অসৎভাবে আসল হিসেবে ব্যবহার করা।

ধারা474-একোন ব্যক্তি যদি দলিল জাল করা হয়েছে বলে জানা সত্ত্বেও, এবং কোন ব্যক্তি যদি কোন দলিলকে আসল হিসেবে প্রতারণামূলকভাবে বা অসাধুভাবে ব্যবহারের উদ্দেশ্যে সেটা নিজের দখলে রাখে,তবে এখানে দলিলটি যদি ৪৬৬ উল্লেখিত দলিল হয় তবে সেই ব্যক্তি সাত বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে  দন্ডিত হবে এবং অর্থদন্ডেও  দন্ডিত  হবে।

এবং দলিলটি যদি ৪৬৭  ধারায় বর্ণিত একটি দলিল হয় তবে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদন্ডে অথবা সাত বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডের দণ্ডিত হবে এবং এছাড়াও অর্থদণ্ডেও দণ্ডিত হবে।

 এবার,এখানে ৪৬৬ ধারার সরকারি কাগজের কথা বলা হয়েছে,যেখানে সেগুলো জাল করা হয় বা নকল করা হয় যেমন- সরকারি কাগজ বলতে  যেমন সরকারি কাগজ বলতে আধার কার্ড,বার্থ সার্টিফিকেট,আপনার ড্রাইভিং লাইসেন্স,প্যান কার্ড অর্থাৎ যে কোন সরকারি কাগজ বা নথি এগুলো যদি কেউ খারাপ উদ্দেশ্যে নিজের কাছে রাখে সেগুলো দিয়ে সেই ব্যক্তিকে ভবিষ্যতে ফাঁসানোর চেষ্টা বা সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা বা কোন খারাপ উদ্দেশ্য জালিয়াতি করে বা জাল বানিয়ে আসল হিসেবে ব্যবহার করা। এটা  আইনের চোখে  অপরাধ এবং যার শাস্তি 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং জরিমানা।

          এবং , ৪৬৭ ধারায় সেইসব নথি বা কাগজের কথা উল্লেখ আছে যেগুলো প্রপার্টি বা টাকা-পয়সা লেনদেন সম্বন্ধে যেমন- সম্পত্তির কাগজ, সেটেলমেন্ট পেপার, উইল, ভ্যালুয়েবল সিকিউরিটি পেপার, চেক এবং অ‍্যাডপশন পেপার(ADOPTION PAPER) ইত্যাদি।


 এইসব পেপার বা নথি এগুলো নকল কেউ জেনেও সেটা নিজের কাছে রেখে যদি অসৎ উদ্দেশ্যে আসল হিসেবে ব্যবহার করে,তাহলে সেই ব্যক্তির ভারতীয় দণ্ডবিধির ৪৭৪ ধারা অনুসারে ৭ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং এছাড়াও জরিমানা হবে।


অপরাধ:- জালিয়াতি বা অসৎভাবে ৪৬৬ ধারায় উল্লেখিত দলিল বা নীতি গুলি জাল বা নকল জেনেও আসল হিসেবে ব্যবহার করা।


কগনিজেন্স:- কগনিজেবল।


শাস্তি :- ৭ বছরের কারাদন্ড+জরিমানা।


জামিন:-  জামিনযোগ্য।


বিচারযোগ্য:- প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা।



অপরাধ :- জালিয়াতি অসৎভাবে ৪৬৭ ধারায় উল্লেখিত কাগজ বা নতুন জাল বা নকল জেনেও আসল হিসেবে ব্যবহার করা।


 কগনিজেন্স:- নন- কগনিজেবল।


 শাস্তি:- সাত বছর কারাদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা।


 জামিন:-জামিনযোগ্য।


 বিচারযোগ্য:-প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট।


যোগাযোগ করুন - 8777751001

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
OUR INSTAGRAM CHANEL - CLICK ON THE INSTAGRAM PAGE LINK
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK


Comments

Popular posts from this blog

ক্রেতা সুরক্ষা আইন কী? সহজ ভাষায় জেনে নিন।

ধারা ৪৫৭ এর বিবরণ

IPC ধারা 500 কি? সহজ ভাষায় জেনে নিন।