IPC ধারা 462 সম্পর্কে সহজ ভাষায় জেনে নেওয়া যাক।
IPC ধারা 462 অনুযায়ী যদি কোন ব্যক্তি তার জামানত বা সম্পত্তি । যেমন-হিরে,সোনা,সাইকেল, বাইক বা গাড়ি, ল্যাপটপ ইত্যাদি সম্পদ গুলোকে সুরক্ষিত রাখার জন্য কোন দোকানে বা ব্যাংকে বা ঘরেতে কোন লকার বা আলমারিতে রাখা হয়।সেগুলোকেই দেখাশোনা করার জন্য বা সুরক্ষিত রাখার জন্য অনেকেই সিকিউরিটি গার্ড বা এমন কাউকে রাখেন যে সেই সম্পত্তিগুলো সুরক্ষিত রাখবে। তো এখানে সেই ব্যক্তিটি অনুমতি না নিয়ে কোন অসৎ উদ্দেশ্যে সেই বন্ধ আলমারি বা লকারটি খুলে দেয়,তাহলে সেই ব্যক্তি যে কোন বর্ণনার কারাদণ্ডে একটি মেয়াদের জন্য দন্ডিত হবে যা তিন বছর পর্যন্ত প্রসারিত হতে পারে বা এক্ষেত্রে জরিমানা অথবা উভয়ই হতে পারে।
যেমন-আপনি আপনার কোন মূল্যবান সম্পদ আপনি ব্যাংক লকারে রেখেছেন সেই লকারটি দেখাশোনা যে করবে সে কোন অসৎ উদ্দেশ্যে বা অসৎভাবে দুষ্টুমি করার অভিপ্রায়ে সেই লকারটি ইচ্ছে করে খুলে
দিল।তো এখানে শুধুমাত্র লকারটি খোলার জন্য IPC 462-তে সেই ব্যক্তিটির উপর চার্য লাগবে যার শাস্তি 3 বছর অবধি কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই হতে পারে।
অপরাধ:- সম্পত্তি থাকা কোন বা বন্ধ আধারের দায়িত্ব দেওয়া এবং জালিয়াতি করে সেটি খোলা।
শাস্তি:- তিন বছর কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই।
কগনিজেন্স:- কগনিজেবল।
জামিন :-জামিনযোগ্য।
বিচারযোগ্য:-যেকোনো ম্যাজিস্ট্রেট।
যোগাযোগ করুন - 8777751001
OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK
OUR WEBSITE PAGE LINK - CLICK ON THE WEBSITE PAGE LINK

Comments
Post a Comment