IPC ধারা 468
IPC ধারা 468
ভারতীয় দণ্ডবিধি,1860-এর ধারা 468 এর সংজ্ঞা দেওয়া হলো, যা জালিয়াতির জন্য শাস্তি নির্ধারণ করে-
"যে ব্যক্তি জালিয়াতি করে,এই উদ্দেশ্যে যে (নথিপত্র বা ইলেকট্রনিক রেকর্ড জাল) প্রতারণার জন্য ব্যাবহার করা হবে, তাকে সাত বছর পর্যন্ত মেয়াদের জন্য যেকোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত করা হবে,এবং জরিমানাও দিতে হবে।"
জালিয়াতি কি?
জালিয়াতির সংজ্ঞা ভারতীয় দণ্ডবিধি 1860-এর ধারা 463 -এর অধীনে উল্লেখ করা হয়েছে। জালিয়াতি বলতে বোঝাই যে কোনো ব্যাক্তির ক্ষতি করার জন্য অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে মিথ্যা নথিপত্র তৈরী করা।
এখানে ভারতীয় দণ্ডবিধি 1860 এর ধারা 463 অনুসারে জালিয়াতির সংজ্ঞা দেওয়া হলো --
"যে ব্যক্তি কোনো মিথ্যা নথি বা মিথ্যা ইলেকট্রনিক রেকর্ড বা কোনো নথি বা ইলেকট্রনিক রেকর্ডের অংশ,জনসাধারণের বা কোনো ব্যক্তির ক্ষতি বা আঘাত উদ্দেশ্যে তৈরী করে বা জালিয়াতির অভিপ্রায়ে বা যে জালিয়াতি সংঘটিত হতে পারে, তা জেনে জালিয়াতি করে। "
অতএব,
জালিয়াতি গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি হলো --
নথিটি বা ইলেকট্রনিক রেকর্ডটি বাস্তবে মিথ্যা হয় উচিত
নথি বা ইলেকট্রনিক রেকর্ড অবশ্যই ভারতীয় দণ্ডবিধির ধারা 464-এর অর্থের মধ্যে অসাধুভাবে জালিয়াতি করা হয়েছে।
নথি বা ইলেকট্রনিক রেকর্ড অবশ্যই এই উদ্দেশ্যে তৈরী করতে হবে :-
১) জনসাধারণের বা যেকোনো ব্যক্তির জন্য ক্ষতি বা বিপদের কারণ
২)কোনো শিরোনাম বা দাবি সমর্থন।
৩)কোনো ব্যক্তিকে সম্পত্তির ভাগ থেকে সরিয়ে দেওয়া।
৪)প্রতারণা করে বা প্রতারণা করতে পারে।
জালিয়াতির উপাদান:-
১)অভিযুক্ত ব্যক্তিকে একটিমিথ্যা দলিল বা দলিলের অংশ বিশেষ প্রণয়ন করতে হবে।
২) এরূপ দলিল প্রণয়নের উদ্দেশ্য হতে হবে নিমরুপ -
জনসাধারণের বা কোনো ব্যক্তির ক্ষতি করা জাল নথির মাধ্যমে।
কোনো ব্যক্তিকে তার সম্পত্তি পরিত্যাগ করানো।
কারোর দাবি সমর্থন অথবা প্রতারণা করা বা প্রতারণার সুযোগ সৃষ্টি করা কিংবা
কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ চুক্তিতে অংশ নেওয়া।
ভারতীয় দণ্ডবিধির 468 ধারা জামিনযোগ্য এবং একটি অপরাধ।
একটি জামিন যোগ্য অপরাধকে কম গুরুতর অপরাধ হিসাবে গণ্য করা হয়।
ভারতীয়দন্ডবিধির 468 ধারা অনুযায়ী জালিয়াতির শাস্তি সাতবছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা দিতে হবে।
অপরাধ:-প্রতারণার উদ্দেশ্য জালিয়াতি।
শাস্তি:-৭ বছরের কারাদণ্ড +জরিমানা।
জামিন:-জামিন-অযোগ্য।
বিচারযোগ্য:-প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা বিচারযোগ্য।
উপসংহার:- আমরা আমাদের নিবন্ধটি এখানেই শেষ করছি,আমরা আশা করি যে আপনি আমাদের এই নিবন্ধটি পছন্দ করেছেন এবং আশা করছি আপনি অবশ্যই IPC 468 ধারা সম্পর্কে পুরোপুরি অবহিত হয়েছেন। আপনি যদি এই ধারা সম্পর্কিত কোনো প্রশ্ন বা অন্য কোনো আইনি ব্যবস্থা যেমন IPC,CRPC,CPC,ইত্যাদি সম্পর্কে তথ্য পেতে চান তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।
আপনি যদি আমাদের তথ্যে সন্তুষ্ট হন তবে অনুগ্রহ করে আমাদের ব্লগ পেজটি SIMPLE LEGAL SOLUTION লাইক করুন এবং এই নিবন্ধটি আপনার বন্ধুদের শেয়ার করুন যাতে তারাও এই ধারা IPC 468 ধারা সম্পর্কে তথ্য পেতে পারে এবং এই ধারা সম্পর্কে অবহিত হতে পারে।
যোগাযোগ করুন - 8777751001
OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK
OUR WEBSITE PAGE LINK - CLICK ON THE WEBSITE PAGE LINK

Comments
Post a Comment