IPC ধারা 485 কি?সহজ ভাষায় জেনে নেওয়া যাক।


 





  IPC ধারা 485 

ভারতীয় দণ্ডবিধির 485 ধারা অনুসারে, যদি কেউ কোন PRODUCT-এর জাল চিহ্ন বা MARK তৈরি করার জন‍্যে কোনো  ডাই,প্লেট বা উপকরণ তৈরি করে বা নিজের দখলে রাখে তাকে যেকোনো বর্ণনার কারাদণ্ড দণ্ডিত করা হবে একটি মেয়াদের জন্য  যা তিন বছর পর্যন্ত  বাড়তে পারে, বা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হবে।যেমন ধরুন-'ADIDAS'কোম্পানির যে  মার্ক তাদের কপিরাইট  নেওয়া আছে অর্থাৎ ADIDAS ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না।কিন্তু যদি কেউ ADIDAS এর মার্ক নকল করার জন্য কোন ডাই,প্লেট বা নকল করার কোন যন্ত্রপাতি বা উপকরণ রাখে নকল চিহ্ন বানানোর জন্য,তখন তাকে নকল চিহ্ন বানানোর যন্ত্রপাতি বা INSTRUMENT  নিজের কাছে রাখা বা তৈরি করার জন্য IPC 485 ধারায় চার্জ লাগবে এবং IPC  485 ধারায় যার শাস্তি ও তিন বছরের কারাদন্ড  বা জরিমানা বা উভয়ই হতে পারে।

              কিংবা যদি কেউ কোন সরকারি চিহ্ন নকল করার কোন মেশিন বা ইন্সট্রুমেন্ট নিজের কাছে রাখে বা তৈরি করে তাকে 485 ধারায় শাস্তি পেতে হবে।


অপরাধ:-প্রতারণামূলকভাবে কোন সরকারি বা ব্যক্তিগত প্রপার্টি মার্ক জালিয়াতির জন্য কোন ডাই,প্লেট বা মেশিন বা অন্যান্য উপকরণ দখলে রাখা বা তৈরি করা। 


শাস্তি:- 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই।


 কগনিজেন্স:- নন-কগনিজেবল অপরাধ।


 জামিন:-জামিনযোগ্য অপরাধ।


 বিচারযোগ্য:-প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা বিচারযোগ্য।


যোগাযোগ করুন - 8777751001

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
OUR INSTAGRAM CHANEL - CLICK ON THE INSTAGRAM PAGE LINK
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK


Comments

Popular posts from this blog

ক্রেতা সুরক্ষা আইন কী? সহজ ভাষায় জেনে নিন।

ধারা ৪৫৭ এর বিবরণ

IPC ধারা 500 কি? সহজ ভাষায় জেনে নিন।