IPC 486 ধারা সম্বন্ধে বিশদে সহজ ভাষায় জেনে নেওয়া যাক।




IPC 486 ধারা

ভারতীয় দণ্ডবিধির 486 ধারা অনুসারে যখন কোন দোকানদার কোন প্রোডাক্ট এ কোন কোম্পানির মার্ক কাছে কিন্তু তার মধ্যে থাকা প্রোডাক্টেটি নকল আছে সেটা জানা সত্ত্বেও সেই নকল প্রোডাক্ট বিক্রি করছে এক্ষেত্রে সে ব্যক্তিটির উপর 486 ধারায়  চার্য  লাগবে।


সহজভাবে,

              কোন প্রোডাক্ট আছে যেটার উপর কোন কোম্পানির মার্ক বা প্রোপারটি মার্ক লেখা আছে কিন্তু সেখানে প্রোডাক্টটা আসল নয়। এবং দোকানদারের এটা জানা আছে যেখানে যে মার্কটা আছে ওটাই শুধু আছে কিন্তু সে প্রোডাক্টটা সেই কোম্পানির নয়।


যেমন- যেমন আপনারা NIKE-এর জুতো দেখেছেন, জুতোর উপর NIKE-এর মার্ক আছে কিন্তু দোকানদারের জানা আছে যেটা NIKE-এর জুতো নয়,দোকানদার জানে যেটা পেস্ট কপি। এটা জানা সত্ত্বেও দোকানদার প্রোডাক্টটা NIKE-এর বলে বিক্রি করছে। তখন তার উপর 486 ধারায় চার্য লাগবে এবং শাস্তিও হবে।


 কিংবা, আপনারা রেল স্টেশনে লক্ষ্য করবেন BISLERI-র জল  বিক্রি হচ্ছে কিন্তু আসলে এখানে যে নাম ব্যবহার করা হচ্ছে সেটা আসল নয় এবং যে বিক্রি করছে সে জানে যে ওটা আসল BISLERI জল নয়,তা সত্ত্বেও বিক্রি করছে।তো এখানে সে ক্ষেত্রে 486 ধারায় চার্য লাগবে এবং IPC ধারায় 1 বছরের জেল হবে কিংবা জরিমানা বা উভয়ই হতে পারে।


 কিন্তু যদি কোনো দোকানদারের জানা না থাকে যে প্রোডাক্টটা নকল।দোকানদারের যদি না জেনে থাকে যে প্রোডাক্টটা ডুপ্লিকেট সেক্ষেত্রে তার শাস্তি হবে না।

 কিংবা, যদি সেই দোকানদার পুলিশকে বলে দেয় যে আমার তো জানা ছিল না কিন্তু এই প্রোডাক্টটা অন্য ব্যক্তির থেকে সে নিয়েছ। অর্থাৎ সেই দোকানদারটি যদি বলে দেয় যে সে কোন কোম্পানি বা  এজেন্সি থেকে সে প্রোডাক্টের সাপ্লাই পেয়েছে। যদি সে  সাপ্লায়ার সম্বন্ধে বলে দেয় তখন পুলিশ তাকে ছেড়ে দেবো।

 অথবা,যে বিক্রি করছে তার এই প্রোডাক্টটার সাথে কোন সম্পর্কই নেই,সে অন্য কারোর কথায় সেই প্রোডাক্ট বিক্রি করছে।যেমন-রেশলস্টেশনে যারা জল বিক্রি করছে সে বলল আমাকে আমার মালিক অর্ডার দিয়েছে যে এই জলের বোতল গুলো 10টাকায় বিক্রি করতে হবে। অতএব এই ব্যক্তিটি নিজে দোকানদার নয়, ও ওই দোকানদারটার কর্ম।এখানে এই ব্যক্তিটি কারো কথায় বা কারোর অর্ডার মেনে  বিক্রিটা করছে।এখানে সেই ব্যক্তিটির উপর 486 ধারায় চার্য লাগবে না কিন্তু যে অর্ডারটা দিয়েছে বিক্রি করার তার ওপর চার্য লাগবে।


অপরাধ:- জেনে শুনে জাল প্রোডাক্ট এ তোমার প্রোডাক্ট চিহ্নিত  মার্ক দিয়ে প্রোডাক্ট বিক্রি করা।


শাস্তি:- 1 বছরের কারাদন্ড বা জরিমানা  বা উভয়ই।


 কগনিজেন্স:- জামিনযোগ্য অপরাধ ।


 ম্যাজিস্ট্রেট:- যেকোনো ম্যাজিস্ট্রেট বিচারালয় ।


যোগাযোগ করুন - 8777751001

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
OUR INSTAGRAM CHANEL - CLICK ON THE INSTAGRAM PAGE LINK
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK


Comments

Popular posts from this blog

ক্রেতা সুরক্ষা আইন কী? সহজ ভাষায় জেনে নিন।

ধারা ৪৫৭ এর বিবরণ

IPC ধারা 500 কি? সহজ ভাষায় জেনে নিন।