IPC 487 ধারা সম্পর্কে আমরা এখানে বিস্তারিত ভাবে জানবো।




IPC 487 ধারা 


ভারতীয় দণ্ডবিধির 487 ধারা অনুসারে যদি কোন ব্যক্তি কোন প্যাকেজ বা পণ্য বা অন্যান্য আধারের উপর কোন মিথ্যা চিহ্ন তৈরি করে ।যে কোন জিনিসপত্র কেনার সময় যেমন জুতো,জামাকাপড়,ফোন বা ল্যাপটপ কেনার সময়  সবকিছুই বাক্সের ডিব্বার মধ্যেই পাওয়া যায়। কোন জুতো কেনার সময় সেই জুতো কোন বাক্সতে বন্ধ করে দেওয়া হবে এবং তার উপর সেই জুতার ব্যান্ডের নাম দেওয়া থাকবে যে সেটা BATA, REEBOK বা PUMA বিভিন্ন ব্র্যান্ডের থাকে যাই কিনি না কেন সেটা আলাদা আলাদা ব্র্যান্ড থাকে। সমস্ত জিনিস আজকাল বাক্সতে প্যাক হয়ে বিক্রি করা হয় এবং সেই বাক্সের উপর আপনি যে ম্যাটেরিয়াল কিনেছেন তার ব্র্যান্ডের স্টিকার সেখানে দেওয়া থাকে। এখানে 487 ধারায় যে ব্যক্তি অন্যের ব্র্যান্ড ব্যবহার করে নিজের কোন আলাদা প্রোডাক্ট বিক্রি করছে, সেই ব্যক্তির IPC 487 ধারাতে শাস্তি পাবে।


 যেমন উদাহরণ স্বরূপ:-বাজারে বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যায় যেমন-KIT-KAT,DAIRY MILK, MILKYBAR, এগুলিপ্যাকেট করা থাকে বা ডিব্বা তে ভরা থাকে তো কোন ব্যক্তি যদি এরকম ডিব্বাতে বা প্যাকেটে নকল চিহ্ন লাগায় তবে তার শাস্তি হবে।ধরে নিন,সেই ব্যক্তি একটি কোম্পানি বা ফ্যাক্টরি বানিয়েছে এবং সেখানে চকলেট বানানো হয় এবং সেই চকলেট গুলো সেই ব্যক্তিDAIRYMILK-এর  প্যাকেট বা রেপারে ভরে সেই চকলেট বিক্রি করছে। তো তিনি ওই চকলেট গুলো বিক্রি করার জন্যে DAIRY - MILK কোম্পানির থেকে অনুমতি নেয়নি যে সে DAIRY-MILK-এর নাম ব্যবহার করে সে চকলেট গুলো বিক্রি করছে। তো সেক্ষেত্রে সেই ব্যক্তিটি অপরাধ করছে এবং IPC 487-এর ধারায় তার শাস্তি হবে।


 কিংবা ধরুন 'BIKANO'এই ব্রান্ড টি বিখ্যাত ' 'গুলাব জামুন'' মিষ্টির কারণে।এবং কোন ব্যক্তি বাড়িতে 'গুলাব জামুন' মিষ্টি বানিয়ে 'BIKANO-র মিষ্টির ডিব্বাতে ভরে বিক্রি করছে।এবং যারা সেই মিষ্টি কিনবে তারা তো সেটা বিকানোর 'গুলাব জামুন' ভেবে কিনবে । তো এখানে সেই ব্যক্তিটি অপরাধ করছে সেটার জন্যই তার শাস্তি হবে।

কিংবা ধরুন ,কোন ব্যক্তি বাড়িতে স্মার্টফোন বানালো  যেটার গুণমান খুব খারাপ এবং সে কি করলে সেই ফোনটি SAMSUNG-র বাক্সতে বা REDMI-র বাক্সতে ভরে বিক্রি করে দিল।এখানে ব্র্যান্ডের সুনামের ক্ষতি হচ্ছে  অতএব   যদি কেউ কোন নিম্নমানের আলাদা প্রোডাক্ট কোন ভালো ব্র্যান্ডেড কোম্পানির  ডিব্বা এবং প্যাকেটে ভরে বিক্রি করে সেক্ষেত্রে সেই ব্যক্তির 3 বছরের জন্য জেল এবং জরিমানা হয়ে যাবে কারণ,এখানে সেই ব্যক্তি কোন সরকারি কর্মচারী বা সাধারণ মানুষজনকে ঠকাচ্ছে এবং IPC 487-এর অধীনেএটি একটি অপরাধ।

 অপরাধ:-প্রতারণামূলক কোন পণ্যের প্যাকেজের উপর মিথ্যা চিহ্ন ব্যবহার করা এবং এটি বিশ্বাস করানোর চেষ্টা এতে সেই ব্র্যান্ডের প্যাকেট আছে যা এতে নেই ইত্যাদি।

 শাস্তি:-3 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা  উভয়ই।

কগনিজে ন্স:নন-কগনিজেবল।

জামিন:- জামিনযোগ্য।

বিচারযোগ্য:- যে কোন ম্যাজিস্ট্রেট।


যোগাযোগ করুন - 8777751001

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
OUR INSTAGRAM CHANEL - CLICK ON THE INSTAGRAM PAGE LINK
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK


Comments

Popular posts from this blog

ক্রেতা সুরক্ষা আইন কী? সহজ ভাষায় জেনে নিন।

ধারা ৪৫৭ এর বিবরণ

IPC ধারা 500 কি? সহজ ভাষায় জেনে নিন।