460 ধারা -এর বিবরণ

 








ধারা 460 ভারতীয় দণ্ডবিধি সমস্ত ব্যক্তি যৌথ ভাবে লুকিয়ে লুকিয়ে বাড়ি ভাঙার ক্ষেত্রে দণ্ডনীয় যেখানে তাদের একজনের দ্বারা মৃত্যু বা গুরুতর আঘাত :-

   460 ধারা -এর  বিবরণ :-

ভারতীয় দণ্ডবিধির 460  ধারা অনুসারে, যদি যৌথভাবে সমস্ত ব্যক্তি লুকিয়ে লুকিয়ে রাতের বেলায় ঘর ভেঙে বা জানালা ভেঙে অসৎভাবে কারোর বাড়িতে বা ঘরে ঢোকার সময় সেই যৌথ ব্যক্তিদের মধ্যে কোনো একজনের দ্বারা মৃত্যু বা গুরুতর আঘাত ঘটলে, যৌথভাবে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তির, যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন্ত মেয়াদের জন্যে যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং জরিমানা ও দিতে হবে। 


উদাহরণ:-

১)  AB,C রাতের বেলায় কোনো ব্যক্তির বাড়িতে তালা ভেঙে বা জানালা দিয়ে ঢোকার সময় দেখলো          Security Guard  আছে তো 'A'  কি করলো সেই Security Guard টিকে গুরুতর আঘাত করে দিলো  যাতে তাদের কাজে সে বাঁধা দিতে না পারে। তো এক্ষেত্রে শুধু A -ই অপরাধী নয়। A -এর সাথে B এবং C ও ছিল। তাই IPC 460 - এর অধীনে-এরা যৌথভাবে শাস্তি যোগ্য। 

২) A,B,C,D রাতের বেলায় অসৎ উদ্দেশ্যে কোনো মন্দিরে তালা ভেঙে ঢোকার সময় পুরোহিত হয়তো দেখে নিলো এবং তাদেরকে আটকানোর চেষ্টা করে D পুরোহিতটাকে মেরে ফেলল। তো এক্ষেত্রে ও A,B,C,D যৌথভাবে IPC-460 ধারার অধীনে শাস্তিযোগ্য। 

অপরাধ:- রাতের বেলা যৌথভাবে ঘর ভেঙে এবং একজনের দ্বারা মৃত্যু বা গুরুতর আঘাত। 

শাস্তি:- যাবজ্জীবন কারাদণ্ড  ১০ বছরের বা জরিমানা। 

কগনিজেন্স:- কগনিজেবল। 

জামিন :- জামিন-অযোগ্য। 

বিচারযোগ্য :- দায়রা আদালত। 

উপসংহার:-  আমরা আমাদের নিবন্ধটি এখানেই শেষ করছি,আমরা আশা করি যে আপনি আমাদের এই নিবন্ধটি পছন্দ করেছেন এবং আশা করছি আপনি অবশ্যই IPC 466 ধারা  সম্পর্কে পুরোপুরি অবহিত হয়েছেন। আপনি যদি এই ধারা সম্পর্কিত কোনো প্রশ্ন বা অন্য কোনো আইনি ব্যবস্থা যেমন IPC,CRPC,CPC,ইত্যাদি সম্পর্কে তথ্য পেতে চান তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। 

আপনি যদি আমাদের তথ্যে সন্তুষ্ট হন তবে অনুগ্রহ করে আমাদের ব্লগ পেজটি SIMPLE LEGAL SOLUTION লাইক করুন এবং এই নিবন্ধটি আপনার বন্ধুদের শেয়ার করুন যাতে তারাও এই ধারা IPC 460 ধারা সম্পর্কে তথ্য পেতে পারে এবং এই ধারা সম্পর্কে অবহিত হতে পারে।

যোগাযোগ করুন - 8777751001

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
OUR INSTAGRAM CHANEL - CLICK ON THE INSTAGRAM PAGE LINK
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

Comments

Popular posts from this blog

ক্রেতা সুরক্ষা আইন কী? সহজ ভাষায় জেনে নিন।

ধারা ৪৫৭ এর বিবরণ

IPC ধারা 500 কি? সহজ ভাষায় জেনে নিন।