IPC ধারা509 কি? সহজ ভাষায় জেনে নিন।





 509 IPC ACT

ধারা 509 অনুসারে যদি কেউ কোনো মহিলার শালীনতা অবমাননা করে অর্থাৎ এমন কোনো অপশব্দ উচ্চারণ করে,  কোন কাজে ইঙ্গিত বা অঙ্গিভঙ্গি করে বা কোনো বস্তু প্রদর্শন করে , যা কেউ মহিলাকে অস্বস্তিবোধ করানোর জন্য করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে 509 ধারা লাগু হবে সেই ব্যক্তির বিরুদ্ধে। 

                   এই আইনটি  মহিলাদের শালীনতা রক্ষার জন্য প্রণীত হয়েছে। 

ধারা 509 অনুধাবন :-

ধারা 509 অনুযায়ী যদি কোনো মহিলাদের অপমান করার উদ্দেশ্যে কেউ কটু কথা,অশ্লীল ভাষা,বিকৃত অঙ্গিভঙ্গি, বা অশ্লীল বস্তুর প্রদর্শন করে যা যেকোনো মহিলাকে শালীনতাকে  অবমাননা করে,এই ধারার মাধ্যমে সেই সব অভিযুক্তদের শাস্তির কথা বলা হয়েছে। যাতে মহিলাদের শালীনতা অবমাননা বা অপমান করা কোনো ব্যক্তি যেন ছাড় না পায়। 

     

           IPC-এর  এই ধারাকে আরো ভালো ভাবে বুঝতে কয়েকটি  উদাহরণ দিয়ে বোঝানো যাক --

১) A একজন মহিলা যিনি রাস্তা দিয়ে আপন গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন তখন B অর্থাৎ 

একজন ব্যক্তি A অর্থাৎ সেই মহিলাকে উদ্দেশ্য করে কুরুচিকর কিছু মন্তব্য  করে বা তার হাত ধরে টানে বা তার সাথে যেতে বলে যা A  অর্থাৎ মহিলাটির শালীনতা এখানে অবমাননা করা হয়েছে এক্ষেত্রে B অপরাধী 509 ধারা অনুসারে। 

২) x অর্থাৎ একজন পুরুষ z-এর উদ্দেশ্যে একটা প্রবল ঘৃণা ও বিভিন্ন অপশব্দের ব্যবহার করে চিঠি লিখেছে। এক্ষেত্রেও X Z-এর শালীনতা অবমাননা করেছে তাই সে 509 ধারা অনুযায়ী শাস্তির   যোগ্য। 

                  অর্থাৎ যদি কেউ কোনো মহিলাকে ইভটিজিং এবং শিস দেয় বা কোনো কুরুচিকর মন্তব্য করে তাহলে তারা সবাই এই ধারার অধীনে অভিযুক্ত হবে,এককথাই এক্ষেত্রে অভিযুক্তের অভিযোগ প্রমাণিত হলে তাকে  3 বছরের জন্য জেল বা জরিমানা  বা উভয়ই হতে পারে। 

  

 কখন একজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যেতে পারে 509 ধারার অধীনে 

 ১) একজন মহিলার শালীনতার অবমাননা করা বা কোনোরকম অঙ্গিভঙ্গি বা কোনো বস্তু প্রদর্শন করে বাজে ইঙ্গিত করা 

২) কোনো মহিলাকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কূপ[রোস্তাব দেওয়া। 

৩) কোনো মহিলাকে অপমান করা কোনো অপশব্দ উচ্চারণ করে 

৪) অপরাধমূলক মন নিয়ে অপরাধ করার ইচ্ছেতেই যদি কেউ কোনো মহিলাকে কেউ অপশব্দ বলে থাকে বা অশ্লীল ইঙ্গিত দিয়ে থাকে। 

                       উপরোক্ত সবকটি অপরাধের ক্ষেত্রে ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যেতে পারে 509  ধারার অধীনে। 

এই অভিযোগে অভিযুক্ত আসামিকে কি পুলিশ গ্রেফতার করতে পারেন? 

হ্যা, কারণ এক্ষেত্রে কোর্টের ওয়ারেন্ট ছাড়াই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারেন। 


অপরাধ:- কোনো মহিলার বিরুদ্ধে অপশব্দ উচ্চারণ,অশ্লীল অঙ্গিভঙ্গি, বা কোনো মহিলার শালীনতা ক্ষুন্ন করা। 

শাস্তি :-৩ বছরের জেল বা জরিমানা বা উভয়ই হতে পারে। 

কগনিজেন্স:- কগনিজেবল

জামিন :- জামিন যোগ্য। 

বিচার :- যে কোনো ম্যাজিস্ট্রেট।

উপসংহার:-অপরাধমুলক কাজের পিছনে  যে কারণ আছে সেটি হলো অপরাধমুলক মন যা ব্যক্তিকে অপরাধ করার জন্যে ইন্ধন জোগাতে সাহায্য করে। 

                                    আমরা আমাদের নিবন্ধটি এখানেই শেষ করছি,আমরা আশা করি যে আপনি আমাদের এই নিবন্ধটি পছন্দ করেছেন এবং আশা করছি আপনি অবশ্যই IPC 509 ধারা  সম্পর্কে পুরোপুরি অবহিত হয়েছেন। আপনি যদি এই ধারা সম্পর্কিত কোনো প্রশ্ন বা অন্য কোনো আইনি ব্যবস্থা যেমন IPC,CRPC,CPC,ইত্যাদি সম্পর্কে তথ্য পেতে চান তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। 


আপনি যদি আমাদের তথ্যে সন্তুষ্ট হন তবে অনুগ্রহ করে আমাদের ব্লগ পেজটি SIMPLE LEGAL SOLUTION লাইক করুন এবং এই নিবন্ধটি আপনার বন্ধুদের শেয়ার করুন যাতে তারাও এই ধারা IPC 509 ধারা সম্পর্কে তথ্য পেতে পারে এবং এই ধারা সম্পর্কে অবহিত হতে পারে।

যোগাযোগ করুন - 8777751001

OUR FACEBOOK CHANEL - CLICK ON THE FACEBOOK CHANEL LINK

 
OUR INSTAGRAM CHANEL - CLICK ON THE INSTAGRAM PAGE LINK
 

OUR WEBSITE PAGE LINK -  CLICK ON THE WEBSITE PAGE LINK

Comments

Popular posts from this blog

ক্রেতা সুরক্ষা আইন কী? সহজ ভাষায় জেনে নিন।

ধারা ৪৫৭ এর বিবরণ

IPC ধারা 500 কি? সহজ ভাষায় জেনে নিন।